IPL 2022: ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে দুরন্ত অর্ধশতরান সূর্যর, তবু আরসিবির বিরুদ্ধে চিন্তামুক্ত নয় মুম্বই

২৯ রানের মধ্যে পড়েছিল ৬ উইকেট। ৬২ রানের মাথাতেই তিন-তিনটি উইকেট। সেখান থেকে দুরন্ত ঝোড়ো অর্ধশতরানের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন সূর্যকুমার যাদব। যার ফলে আরসিবির টার্গেট দাঁড়াল ১৫২ রান। ৭৯ রানে ৬ উইকেট পড়ার পর আর কোনও উইকেট না হারিয়ে সূর্যর বিস্ফোরক ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেল ১৫১ রানে। ৩৭ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন সূর্য।

ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে দুরন্ত অর্ধশতরান সূর্যর

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৪৯। ৬.১ ওভারে ৫০ রান পূর্ণ করে অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণের ওপেনিং জুটি। হর্ষল প্যাটেলের পরের বলেই কট অ্যান্ড বোল্ড হন রোহিত, করেন ১৫ বলে ২৬। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে। নবম ওভারের তৃতীয় বলে আউট হন ডেওয়াল্ড ব্রেভিস, ওয়ানিন্দু হাসারঙ্গার বলে লেগ বিফোর। আইপিএল অভিষেকে নজর কাড়লেও এদিন ১১ বলে ৮ করলেন তিনি, আউট দলের ৬০ রানের মাথায়। ৬২ রানেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে দুরন্ত অর্ধশতরান সূর্যর

দশম ওভারের দ্বিতীয় বলে ঈশান কিষাণ (২৮ বলে ২৬)-কে ফেরান বাংলার আকাশ দীপ। এই ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত থ্রোয় আউট হন তিলক বর্মা (৩ বলে ০)। আকাশ দীপের এই ওভারটি উইকেট মেডেন হয়। পরের ওভারের প্রথম বলেই কায়রন পোলার্ড শূন্য রানে লেগ বিফোর হন, হাসারঙ্গার দ্বিতীয় শিকার! ১২তম ওভারে ৬ রান দেওয়ায় আকাশ দীপের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১টি মেডেন ২০ রানের বিনিময়ে ১ উইকেট। ১৩.২ ওভারে রমনদীপ সিংকে আউট করেন হর্ষল প্যাটেল। রমনদীপ ১২ বল খেলে ৬ করে আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৭৯।

সেখান থেকে জয়দেব উনাদকাটকে নিয়ে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালাতে থাকেন সূর্যকুমার যাদব। সপ্তম উইকেট জুটিতে ৫০ রান উঠে আসে মাত্র ৩৩ বলে, যা হয় সূর্যর দাপটেই। চোট সারিয়ে মাঠে ফেরার পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও দলের হয়ে সর্বাধিক রান করলেন তিনি। আজ অর্ধশতরান পূর্ণ করেন ৩২ বলে। ১৯তম ওভারে মহম্মদ সিরাজের বলে সূর্য তিনটি ছক্কা মারেন, এই ওভারে ওঠে ২৩ রান। শেষ অবধি সূর্য-উনাদকাটের অবিচ্ছেদ্য জুটিতে ৪১ বলে উঠল ৭২ রান। চাপের মুখে সূর্যকুমার যেভাবে একার কাঁধে মুম্বই ইন্ডিয়ান্সকে এগিয়ে নিয়ে গেলেন তাঁর প্রশংসা করছেন রবি শাস্ত্রী-সহ বিশেষজ্ঞরা। সূর্যর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও ৬টি ছয়। জয়দেব উনাদকাট ১৪ বলে ১৩ রানে অপরাজিত রইলেন। চার ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন হর্ষল প্য়াটেল। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৫১ রান দিয়ে কোনও উইকেট পাননি। শাহবাজ আহমেদ এদিন ২ ওভার বল করে ১৯ রান খরচ করেন, উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+