IPL 2022: আইপিএলে ফের টস হারলেন জাদেজা, সিএসকের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নিল আরসিবি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম জয়ের সন্ধানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। এদিন ফের টস হারলেন রবীন্দ্র জাদেজা। টস জিতে নিজের পুরানো দল চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছেন আরিবি অধিনায়ক ফাফ দু প্লেসি।

সিএসকের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নিল আরসিবি

গতকাল যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই আজ খেলা হচ্ছে। ফলে রোদ পেয়ে পিচ আরও শুষ্ক। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান পিচ রিপোর্ট দিতে গিয়ে জানিয়েছেন, এই উইকেট স্পিনারদের সহায়তা প্রদান করবে। সুনীল গাভাসকরের ধারণা, এই উইকেটে ১৭০ থেকে ১৮০ নিরাপদ স্কোর হতে পারে। আরসিবির যা ব্যাটিং গভীরতা তাতে চেন্নাই সুপার কিংসকে বড় রানই করতে হবে। চেন্নাই সুপার কিংস চারটি ম্যাচের চারটিতেই হেরেছে। এমন ব্যর্থতার কারণ হিসেবে রবীন্দ্র জাদেজা টসকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, এই উইকেটে টস জিতলে আমরাও বোলিংই নিতাম। আজ পর্যন্ত যতগুলি দল টস জিতেছে সকলেই ফিল্ডিং নিয়েছে। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পুরানো দলের অনেক কিছুই যেমন তাঁর জানা, তেমনই তাঁরও খুঁটিনাটি জানে সিএসকে। এই পরিস্থিতিতে পুরানো দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মুখিয়ে দু প্লেসি।

সিএসকের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নিল আরসিবি

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে। আমরা কয়েকটি মুহূর্তকে কাজে লাগাতে পারিনি। তবে আমাদের উদ্বিগ্ন হলে চলবে না। দ্রুত পয়েন্ট নিশ্চিত করা জরুরি। কারও প্রতি অসম্মান না জানিয়েই বলছি, দীপক চাহার ও অ্যাডাম মিলনেকে আমরা মিস করছি। চোটের কারণে তাঁদের পাচ্ছি না। তবে তাঁরা থাকলে তাঁদের অভিজ্ঞতাও দলের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিত। আমরা স্পিনারদের উপর নির্ভরশীল। একইসঙ্গে কোন কম্বিনেশনে ভর করে প্রথমে উইকেট ফেলা যায় সেটাও চূড়ান্ত করার পথে। এই দল আগামী তিন বছরের কথা মাথায় রেখে গড়া হয়েছে। দলের সকলেই কঠোর পরিশ্রম করছেন।

সিএসকের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নিল আরসিবি

আরসিবি নিশ্চিতভাবেই শুরু করছে ফেভারিট হিসেবে। বোনের প্রয়াণে বাড়ি ফিরেছেন হর্ষল প্যাটেল। সুযশ প্রভুদেশাই রয়েছেন প্রথম একাদশে। সিএসকের প্রাক্তনী অস্ট্রেলীয় পেসার জস হ্যাজলউড আজ আরসিবির হয়ে প্রথম ম্যাচ খেলবেন। বাদ পড়েছেন ডেভিড উইলি। চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ অপরিবর্তিত।

চেন্নাই সুপার কিংস- রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, মহীশ থিক্ষণা, ক্রিস জর্ডন, মুকেশ চৌধুরী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জশ হ্যাজলউড, সুযশ প্রভুদেশাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+