IPL 2022: আইপিএলে আরসিবির সামনে সানরাইজার্স হায়দরাবাদ, অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নজরে আত্মবিশ্বাসী বিরাট

আইপিএলের ৩৬তম ম্যাচ তথা শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কাল সন্ধ্যায় মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। পরাজয় দিয়ে আইপিএল অভিযান শুরুর পর শেষ ৬টির মধ্যে ৫টিতে জিতেছে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন আরসিবি। সানরাইজার্স আবার জোড়া হার দিয়ে অভিযান শুরুর পর টানা চারটি ম্যাচে জয়লাভ করেছে। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে সানরাইজার্সের সমীহযোগ্য বোলিং লাইন আপ কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। নজরে থাকবেন আউট অব ফর্ম বিরাট কোহলিও।

নজরে বিরাট

বিরাট কোহলি ফর্মে নেই। রবি শাস্ত্রী বিরাটের বিশ্রাম নেওয়ার পক্ষে সওয়াল করলেও সুনীল গাভাসকর মনে করেন, ছন্দে ফিরতে অন্তত একটা ৩০ রান প্রথমে দরকার বিরাটের। কোহলি ফুরফুরে মেজাজেই রয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় শিবিরের 'কুল' মেজাজটাই তুলে ধরার চেষ্টা করেছেন। ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে কোহলির লড়াই উপভোগ্য হবে। ভুবি কোহলিকে তিনবার আউট করেছেন। ডেথ ওভার স্পেশ্যালিস্ট টি নটরাজন একবারই বিরাটকে আউট করেছেন। মার্কো জানসেন ও দুরন্ত গতির উমরান মালিকও চাইবেন বিরাটের উইকেটটি দখল করতে। হর্ষল প্যাটেল, হ্যাজলউড, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল টি ২০-তে একবার করে কেন উইলিয়ামসনকে আউট করেছেন। তাঁদের বিরুদ্ধেও সানরাইজার্স অধিনায়ক কী রণকৌশল প্রয়োগ করেন সেদিকে নজর থাকবে।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ পরস্পরের মুখোমুখি হয়েছে ২০টি ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১১টিতে, আরসিবি ৮টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শেষ পাঁচটি সাক্ষাতে অরেঞ্জ আর্মি এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে আরসিবি সানরাইজার্সকে হারিয়েছিল ৬ রানে। ফিরতি সাক্ষাতে সানরাইজার্স জেতে ৪ রানে।

আরসিবি দল কেমন হতে পারে?

চলতি আইপিএলে সাত ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আরসিবি জিতেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের কাছে। ফাফ দু প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদরা থাকায় আরসিবি যে কোনও পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। বল হাতে ভরসা দিচ্ছেন জস হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারঙ্গারা। উইনিং কম্বিনেশন ধরে না রাখলে অনুজ রাওয়াতের জায়গায় রজত পাতিদারকে দেখে নিতে পারে আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত বা রজত পাতিদার, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউড, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

সানরাইজার্সের একাদশে কারা?

সানরাইজার্স হায়দরাবাদ ৬টি ম্যাচ খেলেছে, তাদের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নিজেদের প্রথম দুটি ম্যাচে পরাস্ত হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। কিন্তু এরপর থেকে টানা চারচি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সব কটি জয়ই এসেছে রান তাড়া করে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অধিনায়ক উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠীরাও ভালো ছন্দে রয়েছেন। এইডেন মার্করাম, নিকোলাস পুরাণরাও বড় রান তোলা বা রান তাড়া করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ফিট হয়ে ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে ফিরলে জগদীশা সুচিথকে বাইরে যেতে হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর বা জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+