IPL 2022: আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির, বিরাট কোহলির সামনে নয়া নজিরের হাতছানি

আইপিএলের ম্যাচে আজ ওয়াংখেড়েতে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ চারটি সাক্ষাতে চারটিতেই জিতেছে আরসিবি। ২০১৯ সালে আরসিবিকে হারিয়েছিল রাজস্থান। উইকেটে ঘাস নেই। তাই এদিনের পিচ ব্যাটিং সহায়ক বলেই ধারণা বিশেষজ্ঞদের। টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই অপরিবর্তিত।

 বিরাট কোহলির সামনে নয়া নজিরের হাতছানি

আজকের ম্যাচে বিরাট কোহলি একটি বাউন্ডারি মারলে তাঁর আইপিএলে চারের সংখ্যা দাঁড়াবে ৫৫০। বিরাট কোহলি আজ ২১০তম আইপিএল ম্যাচ খেলছেন। আইপিএলে সর্বাধিক চার মেরেছেন শিখর ধাওয়ান, ১৯৫টি ম্যাচে ৬৬৪টি। তালিকার দ্বিতীয় স্থানে বিরাট। তিনে ডেভিড ওয়ার্নার (৫০৯), চারে সুরেশ রায়না (৫০৬) এবং পাঁচে রোহিত শর্মা (৪৯৫)। কাল কেকেআরের বিরুদ্ধে আইপিএলে পাঁচশো চার মারা ব্যাটারদের তালিকায় ঢুকে পড়বেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। আইপিএলে উইকেটকিপার হিসেবে ১৫০তম শিকারের জন্য দীনেশ কার্তিক দুই কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন। এদিনের ম্যাচে তিনি এই নজির গড়তে পারেন।

 বিরাট কোহলির সামনে নয়া নজিরের হাতছানি, নজরে চাহালও

নজর থাকবে যুজবেন্দ্র চাহালের দিকে। ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত টানা আরসিবিতে খেলার পর আজ পুরানো দলের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন সেটা দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগে চাহাল বলেছিলেন, আরসিবি তাঁকে নিলাম থেকে দলে ফেরানোর কথা দিলেও তা রাখেনি। সে কারণে আজকের ম্য়াচ চাহালের কাছে প্রতিশোধের ম্যাচও। গতকাল অবশ্য আরসিবি তারকা গ্লেন ম্যাক্সওয়েল চাহালকে জড়িয়ে ধরেছিলেন। আবেগঘন প্রতিক্রিয়া ধরা পড়ে চাহালের চোখে-মুখে। সেই ভিডিও দুই দলই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল।

রাজস্থান বনাম আরসিবি ম্যাচ, বিরাট কোহলির সামনে নয়া নজিরের হাতছানি

চলতি আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস দুটি ম্যাচেই জিতেছে প্রথমে ব্যাটিং করে। টস হারাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সঞ্জু স্যামসন। ছোটখাটো সব কিছু বিষয়ই ঠিকঠাক রাখার পক্ষপাতী রাজস্থান অধিনায়ক। তিনি বলেছেন, এদিনের পিচ আগের পিচগুলির তুলনায় আলাদা। তবে হাই স্কোরিং ম্যাচই ওয়াংখেড়েতে প্রত্যাশিত। রাজস্থান রয়্যালস দলের আত্মবিশ্বাসের বিষয়টি স্পষ্ট এদিনও তারা তিন বিদেশি নিয়ে নামায়। জিমি নিশাম বা ওবেদ ম্যাককয় আজও প্রথম একাদশে নেই। আইপিএলে অন্য ম্যাচগুলির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। প্রত্যাশিতভাবে দল না খেললেও কেকেআর ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+