IPL 2022: রোহিত-বিরাটের নজির নজরে! টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠাল আরসিবি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রথম জয়ের সন্ধানে পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। দুই দলেই কয়েকটি পরিবর্তন হয়েছে। টাইমাল মিলসের জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স দলে এসেছেন জয়দেব উনাদকাট। ড্যানিয়েল স্যামসের জায়গায় অভিষেক রমনদীপ সিংয়ের। মাঠে নামার আগে গোটা দলকে চাঙ্গা করতে বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর। আরসিবি দলে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

আইপিএলের ম্যাচে পুনেয় মুখোমুখি আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স

টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, এখানে আমরা প্রথম ম্যাচ খেলছি। উইকেট যাতে না ভাঙে সেজন্য ঘাস রাখা হচ্ছে পিচগুলিতে। মনে হয় পরের দিকে শিশির ভালোই পড়বে। চাপ সামলে যেভাবে দল জিতছে তাতে আমি খুশি। এই ম্যাচে ম্যাক্সওয়েল চারে ব্যাট করবেন, তিনি স্পিন যথেষ্ট ভালো খেলেন। দীনেশ কার্তিকও ভালো খেলছেন, তাঁর কাছ থেকে দল কী চাইছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। এতে আরও ধারাবাহিকতা তাঁর কাছ থেকে আমরা প্রত্যাশা করছি।

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে আমিও বোলিংই নিতাম, পিচের চরিত্র অনুযায়ী এটাই এখন ট্রেন্ড। তবে কখন ব্যাট করছি, সেটা বড় ব্যাপার নয়, জয় নিশ্চিত করতে আমাদের সকলকে আরও বেশি করে নিজেদের উজাড় করে দিতে হবে। সব ম্যাচই বড় ম্যাচ। জয়ের মোমেন্টাম পেতে আমরা বদ্ধপরিকর। সূর্যকুমারের দুরন্ত ফর্ম অব্যাহত থাকুক, সেটাই চাইছেন রোহিত। আইপিএলে এই দুই দল পরস্পরের বিরুদ্ধে ৩১টি ম্যাচে খেলেছে। ১৯টিতেই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির জয় ১২টিতে। তবে গত মরশুমের দুটি সাক্ষাতেই জয়লাভ করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে জিতেছিল ২ উইকেটে, ফিরতি সাক্ষাতে দুবাইয়ে ৫৪ রানে। শেষ পাঁচটি সাক্ষাতে আরসিবি মুম্বইয়ের চেয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।

আইপিএলের ম্যাচে পুনেয় মুখোমুখি আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা বিরাট কোহলিদের বিরুদ্ধে যদি ৫১ রান করেন তাহলে প্রাক্তন আরসিবি তথা প্রাক্তন ভারত অধিনায়কের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। বিরাট কোহলি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮০০ রান পূর্ণ করতে ২১ রান দূরে রয়েছেন। ১ রান করলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে ৪০০ রান পূর্ণ করবেন ফাফ দু প্লেসি। ১০টি চার মারলে আইপিএলে দীনেশ কার্তিকের চারের সংখ্যা হবে ৪০০। ২৭ রান করলে তিনি শেন ওয়াটসনকে টপকে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ১৩ নম্বরে পৌঁছে যাবেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উইকেটের পিছনে ২২টি শিকার রয়েছে দীনেশ কার্তিকের। একটি উইকেট পেলে আইপিএলে উইকেটপ্রাপ্তির নিরিখে ইমরান তাহিরকে সরিয়ে ৩১ নম্বরে চলে আসবেন পেসার হর্ষল প্যাটেল, আইপিএলে তাঁর উইকেট-সংখ্যা ৬৬ ম্যাচে ৮২টি। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ১৮টি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, রমনদীপ সিং, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাট, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+