IPL 2022: দিল্লি-লখনউ ম্যাচে ঋষভ-রাহুলসহ একাধিক ক্রিকেটারের সামনে বিভিন্ন মাইলস্টোন স্পর্শের সুযোগ

IPL 2022: দিল্লি -লখনউ ম্যাচে ঋষভ পন্থ-কেএল রাহুল সহ একাধিক ক্রিকেটারের সামনে বিভিন্ন মাইলস্টোন স্পর্শের সুযোগ

প্লে-অফের লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুদ করতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্য়াপিটালস মুখোমুখি হতে চলেছে রবিবার প্রথম ম্যাচে। এই ম্যাচে জয় দুই দলের কাছের গুরুত্বপূর্ণ। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লখনউ যেমন চাইবে প্লে-অফের দিকে আরও এগিয়ে যেতে, তেমনই দিল্লি চাইবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে। এই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির। দেখে নিন এক নজরে।

ক্রিস গেইলকে ছাপিয়ে রেকর্ড তৈরির সুযোগ ওয়ার্নারের সামনে:

ক্রিস গেইলকে ছাপিয়ে রেকর্ড তৈরির সুযোগ ওয়ার্নারের সামনে:

এই ম্যাচে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ডেভিড ওয়ার্নারের সামনে। লখনউয়ের বিরুদ্ধে অর্ধশতরান করলেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক অর্ধ শতরানের মালিক হবেন ওয়ার্নার। গেইলকে শীর্ষ স্থান থেকে সরিয়ে এই রেকর্ড অর্জন করতে তাঁর মাত্র একটি অর্ধ শতরান প্রয়োজন।

আইপিএল-এ ১০০ উইকেটের সামনে অক্ষর প্যাটেল:

আইপিএল-এ ১০০ উইকেটের সামনে অক্ষর প্যাটেল:

লখনউয়ের বিরুদ্ধে একটি উইকেট পেলে রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন প্যাটেল। এ ছাড়া এই ম্যাচে একটি ছয় মারলে আইপিএল-এ পঞ্চাশটি ছয় মারার নজির গড়বেন তিনি।

টি-২০ ক্রিকেটে ২৫০ উইকেটের হাতছানি মুস্তাফিজুর রহমানের সামনে:

টি-২০ ক্রিকেটে ২৫০ উইকেটের হাতছানি মুস্তাফিজুর রহমানের সামনে:

বাংলাদেশের এই বামহাতি পেসার মাত্র এক উইকেট পেলেই নিজের টি-২০ কেরিয়ারে ২৫০ উইকেটের মালিক হয়ে উঠবেন। শাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। পাশাপাশি আইপিএল কেরিয়ারে ৫০ উইকেটের মালিক হওয়া থেকে ৪ উইকেট দূরে রয়েছেন মুস্তাফিজুর।

টি-২০ ক্রিকেটে প্রোটিয়া ক্রিকেটার হিসবে অনন্য নজিরের সামনে কুইন্টন ডি'কক:

টি-২০ ক্রিকেটে প্রোটিয়া ক্রিকেটার হিসবে অনন্য নজিরের সামনে কুইন্টন ডি'কক:

এই ম্যাচে ৩টি চার মারলে টি-২০ ক্রিকেটে ৮০০টি চারের মালিক হবেন কুইন্টন ডি'কক। তাঁর আগে কোনও প্রোটিয়া ক্রিকেটারের এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

আইপিএল-এ এক হাজার রানের সামনে মার্কাস স্টইনিস:

আইপিএল-এ এক হাজার রানের সামনে মার্কাস স্টইনিস:

এই ম্যাচে দিল্লির বিরুদ্ধে মাত্র ১৩ রান করলে আইপিএল কেরিয়ারে ১০০০ রানের মালিক হবেন মার্কাস স্টইনিস। একই সঙ্গে স্টইনিস ৬১ রান করলে টি-২০ ক্রিকেটে ৪০০০ হাজার রানের মালিক হবেন।

শততম টি-২০ অর্জন করার সুযোগ খালিল আহমেদের সামনে:

শততম টি-২০ অর্জন করার সুযোগ খালিল আহমেদের সামনে:

এই ম্যাচে দু'টি উইকেট পেলেই টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেটের মালিক হবেন খালিল আহমেদ।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

৩৪ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন রোভমান পাওয়েল। ৩টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ২৫০টি ছয়ের মালিক হবেন কেএল রাহুল, তিনি যদি একটি ছয় মারেন তা হলে আইপিএল-এ ১৫০টি ছয় মারার নজির গড়বেন। ৮০ রান করলে দীপক হুডা টি-২০ ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করবেন। ৪ উইকেট পেলে দুশমন্থ চামিরা টি-২০ ক্রিকেটে শততম উইকেটের মালিক হবেন। ৩টি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছয়ের মালিক হবেন দীপক হুডা।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

ছয়টি চার মারলে আইপিএল-এ ২৫০টি চার মারার নজির গড়বেন ঋষভ পন্থ। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৫০টি চার মারার নজির গড়বেন তিনি। চলতি মরসুমে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছিল লখনউ সুপার জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+