IPL 2022: নেচে নেচে মালাবদল ম্যাক্সওয়েলের! আইপিএলের মধ্যেই জামাই নিয়ে উচ্ছ্বসিত সিএসকে, দেখুন ভিডিও

আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৫ রান তুলেও জিততে পারেনি। তবে প্রথম ম্যাচে ফাফ দু প্লেসি, বিরাট কোহলি ও দীনেশ কার্তিক যে ঝোড়ো ব্যাটিং করেছেন, তার সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল যোগ দিলে আরসিবির ব্যাটিং শক্তি বাড়বে অনেকটাই। আরসিবি ম্যাচের দিনেই বিয়ের পর্ব সেরে ম্যাক্সওয়েল দলের সঙ্গে যোগ দেবেন। তবে তার আগে ভারতে এসে তামিল রীতি অনুযায়ী মালাবদল সারলেন ম্যাক্সওয়েল।

ভিনির সঙ্গে নেচে নেচে মালাবদল ম্যাক্সওয়েলের!

(ছবি- টুইটার)

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ম্যাক্সওয়েল ও তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রামন চেন্নাইয়ে বিয়ের অনুষ্ঠানের ছবি এখনও প্রকাশ্যে আনেননি। তাতে কী? সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে চেন্নাইয়ে সেই বিয়ের অনুষ্ঠানের ভিডিও। নেচে নেচে মালাবদল করতে দেখা গিয়েছে ম্যাক্সওয়েল ও ভিনিকে। খ্রীষ্টীয় রীতি মেনে মার্চের ১৮ তারিখ ম্যাক্সওয়েল ও ভিনির বিয়ে হয় অস্ট্রেলিয়ায়।

তার আগে বাগদানের ছবিও ম্যাক্সওয়েল ও ভিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভারতেও যে বিয়ের অনুষ্ঠান হবে সেটাও জানা গিয়েছিল আগেই। ২৭ মার্চ বিয়ের অনুষ্ঠানের সেই আমন্ত্রণপত্রটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

অস্ট্রেলিয়ায় বিয়ের পর্ব সারার পরই সোশ্যাল মিডিয়ায় হলদি বা গায়ে হলুদের ছবি পোস্ট করেছিলেন ভিনি। দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে চেন্নাইয়ে যে বিয়ের অনুষ্ঠান হলো, সেখানে বরমালা-র পর্বটির ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তামিল ব্রাহ্মণ পরিবারের সন্তান ভিনি। তাই বিয়ের সপ্তাহের সূচনাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তামিল রীতি অনুযায়ী নালাঙ্গু বা হলদি নিয়ে নিজেদের উচ্ছ্বাস গোপন রাখেননি ম্যাক্সওয়েল ও ভিনি।

২০২০ সালেই বাগদান হয়ে গিয়েছিল ম্যাক্সওয়েল ও ভিনির। তবে করোনা পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে বাধ্য হন। বিয়ের জন্য ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তান সফরে পাঠানো হয়নি। তবে যেহেতু তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটার, ফলে ভারতে এসে গেলেও ৬ এপ্রিলের আগে আরসিবির হয়ে মাঠে নামতে পারবেন না। তাঁকে ১১ কোটি টাকার বিনিময়ে আইপিএলের মেগা নিলামের আগেই ধরে রেখেছিল আরসিবি। এদিকে, ম্যাক্সওয়েল এখন চেন্নাইয়ের জামাইও বটে!

স্বাভাবিকভাবেই তাঁর এই নয়া ইনিংস নিয়ে উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংসও অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বিয়ের পর খোলা মনে ম্যাক্সওয়েল বিপক্ষ শিবিরের মাথাব্যথার কতটা কারণ হয়ে উঠবেন তা দেখা যাবে আইপিএলে কয়েক দিন পরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+