IPL 2022: আইপিএলে গুজরাতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং রাজস্থানের, দুই দলের প্রথম একাদশে কারা?

আইপিএলের ম্যাচে আজ মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স। দুই দলই চারটি করে ম্যাচ খেলে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে, গুজরাত টাইটান্স পঞ্চম স্থানে। তবে আজ গুজরাত টাইটান্স জিতলে শীর্ষস্থান দখল করতে পারবে। চলতি আইপিএলে আজ প্রথমবার টস জিতলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ফিল্ডিং নিয়েছে রাজস্থান।

আইপিএলে গুজরাতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং রাজস্থানের

ট্রেন্ট বোল্টের জায়গায় জিমি নিশাম রয়েছেন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে। গুজরাত টাইটান্সে দুটি পরিবর্তন। দর্শন নালকণ্ডের জায়গায় গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল অভিষেক হচ্ছে যশ দয়ালের। এলাহাবাদের এই বাঁহাতি পেসারকে ৩.২ কোটি টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। তাঁর পিতা চন্দ্রপাল দয়ালও মিডিয়াম পেসার ছিলেন। উত্তরপ্রদেশের যশ ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫০টি উইকেট পেয়েছেন। ১৪টি একদিনের ম্যাচে ২৩ ও ১৫টি টি ২০ ম্যাচে তাঁর ১৫টি উইকেট রয়েছে। এ ছাড়া সাই সুদর্শনের জায়গায় ফেরানো হয়েছে বিজয় শঙ্করকে।

আইপিএলে গুজরাতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং রাজস্থানের

এই ম্যাচে রশিদ খান বড় মাইলস্টোন স্পর্শের সামনে। চতুর্থ বিদেশি হিসেবে তিনি আইপিএলের শততম উইকেটের মালিক হতে পারবেন একটি শিকার ঝুলিতে পুরলেই। ডোয়েইন ব্র্যাভো ১৭৪টি, লাসিথ মালিঙ্গা ১৭০টি ও সুনীল নারিন ১৪৭টি উইকেট পেয়েছেন আইপিএলে। ব্র্যাভো ও নারিন দুজনেরই উইকেট সংখ্যা এবার আরও বাড়বে চলতি আইপিএলে। এবারের আইপিএলেই মালিঙ্গার সর্বাধিক আইপিএল উইকেট দখলের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ব্র্যাভো। আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদেরই দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ (জস বাটলার) এবং পার্পল ক্যাপ (যুজবেন্দ্র চাহাল)।

রাজস্থান রয়্যালস যে তিনটি ম্যাচ জিতেছে সব কটিতেই প্রথমে ব্যাট করে। তবু আজ টস জিতে ফিল্ডিংই নিয়েছেন স্যামসন। হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। যদিও প্রথমে ব্যাটিং বা বোলিং নিয়ে চিন্তিত নন হার্দিক, যে কোনও পরিস্থিতি থেকেই জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর। গুজরাত টাইটান্স প্রথম তিনটি ম্যাচ জেতার পর সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়েছিল। জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে আজ দুটি পরিবর্তন করা হয়েছে। যেহেতু বিজয় শঙ্কর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন তাই তাঁকে দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন সুনীল গাভাসকর। বিশেষজ্ঞরা মনে করছেন, হাল্কা চোটের কারণে আজ ট্রেন্ট বোল্টের না থাকা রাজস্থান রয়্যালসের পক্ষে কিছু়টা সমস্যার কারণও হতে পারে।

গুজরাত টাইটান্স- ম্যাথু ওয়েড (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, লকি ফার্গুসন, যশ দয়াল

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, শিমরন হেটমায়ার, জিমি নিশাম, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+