IPL 2022: মোতেরায় মহারণে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠাল রাজস্থান, কোয়ালিফায়ারে দুই দলে কারা?

আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সের সামনে রবিবার কোন দল পড়বে তা ঠিক হয়ে যাবে আজ আমেদাবাদের মোতেরায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান প্রথম কোয়ালিফায়ারে গুজরাতের কাছে হেরেছে। আরসিবি ইডেনে এলিমিনেটরে হারিয়েছে লখনউকে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে রাজস্থান রয়্যালস।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

দুই দলের প্রথম একাদশই অপরিবর্তিত। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে যাওয়ার কারণে দ্বিতীয়বার ফাইনালে ওঠার প্রয়াস চালাতে হচ্ছে রাজস্থানকে। ২০০৮ সালে প্রথম আইপিএলের চ্যাম্পিয়নরা আর খেতাব জিততে পারেনি। আরসিবি একবারও খেতাব জিততে পারেনি। তবে পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফেভারিট হিসেবেই শুরু করবে আরসিবি। গতকাল আমেদাবাদে অনুশীলন করেছে রাজস্থান রয়্যালস। তবে বুধবারের ম্যাচ খেলে গতকাল আমেদাবাদে পৌঁছানোয় আরসিবি অনুশীলন করেনি।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

দুই দলের পারস্পরিক ২৭টি সাক্ষাতে ১৩টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান রয়্যালসের জয় ১১টি ম্যাচে। তিনটি ম্যাচ পরিত্যক্ত। ২০২০ ও ২০২১ সালের আইপিএলে সব কটি দ্বৈরথেই জিতেছিল বিরাট কোহলির দল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হারায় আরসিবি। ফিরতি সাক্ষাতে রাজস্থান রয়্যালসের জয় আসে ২৯ রানে।

উইকেট নিয়ে

উইকেট নিয়ে

পিচ রিপোর্ট দিতে গিয়ে ম্যাথু হেডেন জানান, উইকেটে কোনও ফাটল চোখে পড়ছে না। ঘাসও রয়েছে। ব্যাটিং করার অভিজ্ঞতা ভালোই হবে। মাঠের যা বাউন্ডারি তাতে ১৭৫ রান প্রথম ইনিংসে জেতার মতো রান হতে পারে। তবে ঘাস থাকায় সিমাররা ফায়দা আদায় করে নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। গত বছর আমেদাবাদে যে টি ২০ আন্তর্জাতিক ও আইপিএল-সহ টি ২০ ম্য়াচ হয়েছে তাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্য়াট করা দল জিতেছে ৬টি ম্যাচে। রান তাড়া করে জয়ের সংখ্যা ১১টি।

অধিনায়কদের ভাবনা

টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, উইকেট দেখে মনে হচ্ছে প্রথমদিকে বোলাররা কিছুটা সুবিধা পাবেন। প্রত্যেকেই এই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আশেপাশে কী হচ্ছে তা নিয়ে না ভেবে শান্ত থেকে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা আমাদের কাছে অন্য ম্যাচের মতোই। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, আমি টস জিতলে ব্যাটিং নিতাম। এই ধরনের বড় ম্যাচে স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারলে জয় নিশ্চিত করা সুবিধাজনক হয়। প্রত্যেকেই তরতাজা রয়েছেন এবং খেলতে মুখিয়ে রয়েছেন। শক্তিশালী দলের বিরুদ্ধে পরিকল্পনার যথাযথ প্রয়োগেই নজর দিচ্ছি। মাঠটিও দুর্দান্ত। এখানে প্রথম ম্যাচ খেলছি, এতো দর্শকের সামনে খেলতে নামার বিষয়টিই অনবদ্য।

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওবেদ ম্যাককয়

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+