IPL: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে দিল্লি-হায়দরাবাদকে, এক নজরে পিচ রিপোর্ট-আবহাওয়া সহ বিভিন্ন তথ্য

IPL: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে দিল্লি-হায়দরাবাদকে, এক নজরে পিচ রিপোর্ট-আবহাওয়া সহ বিভিন্ন তথ্য

বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে দুই দলের কাছেই জয় প্রয়োজন এই ম্যাচে। ১০ পয়েন্ট অর্জন করলেও সানরাইজার্স হায়দরাবাদের এখনও প্রয়োজন ছয় পয়েন্ট প্লে-অফ নিশ্চিত করার জন্য, অপর দিকে, ৮ পয়েন্টে থাকা দিল্লির কাছে এখন প্রায় প্রতিটা ম্যাচ ভার্চুয়াল ফাইনাল।

সানরাইজার্স হায়দরাবাদ:

সানরাইজার্স হায়দরাবাদ:

দুরন্ত ছন্দে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে জায়গা করে নেওয়া সানরাইজার্স শেষ দুই ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই ব্যাকফুটে। গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খুব ক্লোজ ম্যাচ হারতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। প্লে-অফে জায়গা করে নিতে হলে বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটি অন্তত জিততেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে। হায়দরাবাদের দলের প্রধান শক্তি তারুণ্য। ব্যাট হাতে অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠীর ফর্ম স্বস্তিতে রাখবে উইলিয়ামসনকে। অন্য দিকে, বেগুনি টুপির লড়াইয়ে থাকা টি নটরাজন এবং উমরান মালিক সানরাইজার্স হায়দরাবাদের প্রধান শক্তি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে কেন উইলিয়ামসনের নেতৃত্বে অরেঞ্জ আর্মি রয়েছে চতুর্থ স্থানে।

ঋষভ পন্থ:

ঋষভ পন্থ:

ধারাবাহিকতার অভাবই দিল্লি ক্যাপিটালসের প্রধান সমস্যা এই মরসুমে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতলেও তার পরের ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাজিত হয় ঋষভের দল। ছয় রানে পরাজিত হয়েছিল তারা। প্লে-অফে জায়গা করে নিতে হলে এখন প্রায় সব ম্যাচেই জয় প্রয়োজন ঋষভ পন্থের। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

আবহাওয়া:

আবহাওয়া:

ব্র্যাবোর্নের আবহওয়া সাধারণ উষ্ণই থাকে। ম্যাচের সময়ে উষ্ণতা অনেকটাই বেশি থাকবে। ম্যাচের সময়ে তাপমাত্র থাকতে পারে ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের বেলায় আপেক্ষিক আদ্রতা থাকবে ৬৬ শতাংশ এবং রাতে তা বেড়ে দাঁড়াবে ৮১ শতাংশ। রাতের দিকে ৭ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

ব্র্র্যাবোর্নের পিচ বিখ্যাত হাইস্কোরিং ম্যাচ উপহার দেওয়ার জন্য। এই মাঠে শিশির খুব বড় ফ্র্যাক্টর হয় না। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গজ় রান ১৮০-১৯০-এর মধ্যে। এই মাঠে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ১৭৪ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল গুজরাত। টসে জিতে ব্যাটিং নিলেই তা বেশি কার্যকরী হবে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শশাঙ্ক সিং, মার্কো জেনসন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ললিত যাদব, রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+