IPL 2022: ম্যাক্সওয়েল ম্যাজিকের পর কার্তিকের কামাল! দিল্লির সামনে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি

আইপিএলে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন দীনেশ কার্তিক। সাতে নেমে তাঁর বিস্ফোরক ব্যাটিংই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পৌঁছে দিল সুবিধাজনক জায়গায়। নিজের শততম আইপিএল ম্যাচে অর্ধশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েলও। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে আরসিবি তুলেছে ৫ উইকেটে ১৮৯ রান। ৩৪ বলে সর্বাধিক ৬৬ করে অপরাজিত থাকলেন দীনেশ কার্তিক।

দিল্লির সামনে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি

টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বিরাট কোহলি। আরসিবির শুরুটা মোটেই ভালো হয়নি। ১.১ ওভারে ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। শার্দুল ঠাকুরের প্রথম বলটি খেলতে গিয়েই শূন্য রানে লেগ বিফোর হন অনুজ রাওয়াত। ২.৩ ওভারে ১৩ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। খলিল আহমেদের শিকার আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। ১১ বলে ৮ রান করেন তিনি। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ তুলেছিল আরসিবি। দুই বল পরেই বিরাট কোহলি রান আউট হন ললিত যাদবের দুরন্ত থ্রোয়। বিরাট ১৪ বলে ১২ রান করেন। ৯.৩ ওভারে সুযশ প্রভুদেশাই দলের ৭৫ রানে আউট হন। তাঁকে ফেরান অক্ষর প্যাটেল, প্রভুদেশাইয়ের সংগ্রহ ৫ বলে ৬।

দিল্লির সামনে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি

এরপরই শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন এদিনই শততম আইপিএল ম্যাচ খেলতে নামা গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩০ বলে ৫০ রান পূর্ণ করেন। ১১.২ ওভারে ম্যাক্সওয়েল সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৫৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। আরসিবির পঞ্চম উইকেটটি পড়ে ৯২ রানে। এরপর আর কোনও উইকেট হারায়নি আরসিবি। ১০০ রান আসে ১৩তম ওভারে। স্ট্র্যাটেজিক টাইম আউটে স্কোর ছিল ১৫ ওভারে ৫ উইকেটে ১১৫। ১৭.৪ ওভারে দেড়শো রানে পৌঁছে যায় আরসিবি, দীনেশ কার্তিকের বিস্ফোরক ব্যাটিংয়ে। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান বল করতে এলে চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৮ রান তুলে নেন কার্তিক। শেষ চার ওভারে ওঠে ৬৯ রান।

দিল্লির সামনে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি

দীনেশ কার্তিককে যোগ্য সঙ্গত দেন শাহবাজ আহমেদ। তিনি তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। দীনেশ ও শাহবাজের জুটিতে ওঠে ৫২ বলে ৯৭ রান। দীনেশ কার্তিকের এদিনের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও পাঁচটি ছয়। শার্দুল ঠাকুর চার ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট পান। খলিল আহমেদ একটি উইকেট দখল করেন ৩৬ রানের বিনিময়ে। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৯ ও কুলদীপ যাদব ৪ ওভারে ৪৬ রান দিয়ে একটি করে উইকেট পান। মুস্তাফিজুর রহমান চার ওভারে দেন ৪৮, তার মধ্যে নিজের শেষ ওভারেই ২৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+