IPL 2022: আইপিএলের ম্যাচে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠাল লখনউ, দুই দলে কি কোনও পরিবর্তন?

আইপিএলের ৩১তম ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি। দুই দলেরই যা শক্তি এবং যেভাবে এগোচ্ছে তাতে তাদের খেতাব জয়ের দাবিদার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর কথায়, আজকের ম্যাচে যারা দুই পয়েন্ট পাবে তাদের প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লখনউ।

শীর্ষে ওঠার হাতছানি

আজকের ম্যাচ জিতে দুই দলের সামনেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের হাতছানি রয়েছে। দুই দলই ৬টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে ফাফ দু প্লেসির দলের চেয়ে এগিয়ে লোকেশ রাহুলের লখনউ। লখনউয়ের নেট রান রেট ০.২৯৬, আরসিবির ০.১৪২। ফলে লখনউ রয়েছে তিনে, আরসিবি চতুর্থ স্থানে। গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, তাদের নেট রান রেট ০.৩৯৫। রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের নেট রান রেট ০.৩৮০।

নজিরের সামনে ফাফ

আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি আজ শততম আইপিএল ইনিংসটি খেলতে চলেছেন। চলতি আইপিএলে আরসিবি প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে পরাস্ত হয়েছিল। এরপর কেকেআরকে ৩ উইকেটে, রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে ও মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দেয়। চেন্নাই সুপার কিংসের কাছে ২৩ রানে পরাজিত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসকে আগের ম্যাচে ১৬ রানে হারিয়েছে আরসিবি।

রাহুলের রেকর্ড আরসিবি ম্যাচে

রাহুলের রেকর্ড আরসিবি ম্যাচে

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বেশি সফল। তিনি ৮৩.৫০ গড়ে আরসিবির বিরুদ্ধে আইপিএলে ৫০১ রান করেছেন। আইপিএলে অন্তত ৪০০ রান করা ব্যাটারদের মধ্যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে এতো ভালো গড়ে রান করার নজির নেই। আগের ম্যাচেই তিনি অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন। চলতি আইপিএলে প্রথম ও একমাত্র ভারতীয় হিসেবে শতরান করেছেন। লখনউ গুজরাত টাইটান্সের কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে গিয়েছিল। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে, সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে ও দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারান রাহুলরা। নিজেদের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয় ৩ রানে, তবে আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে লখনউ।

টস জিতে ফিল্ডিংয়ের ধারা

টস জিতে ফিল্ডিং নেওয়ার ধারা অব্যাহত রইল আজকের ম্যাচেও। লোকেশ রাহুল বলেন, এই মুহূর্তে সব দলই টস জিতলে রান তাড়া করতে চাইবে। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক। তবে দলের ক্রিকেটাররা দারুণ ফর্মে থাকায় বড় রান তুলে জেতার বিষয়ে আত্নবিশ্বাসী দু প্লেসি। রাহুলও নিজের ফর্ম ধরে রাখতে মুখিয়ে রয়েছেন। দুই দলের প্রথম একাদশেই কোনও পরিবর্তন নেই।


লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+