IPL 2022: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং লখনউ সুপার জায়ান্টসের, দুই দলের প্রথম একাদশে কারা?
চলতি আইপিএলের ২০তম ম্যাচে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল লখনউ সুপার জায়ান্টস। লখনউ সুপার জায়ান্টস চারটি ম্যাচ খেলেছে, তাদের দখলে রয়েছে ৬ পয়েন্ট। রাজস্থান রয়্যালস প্রথম দুটি ম্যাচ জিতলেও আগের ম্যাচে প্রথম পরাজয়ের মুখোমুখি হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স যদি আজ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যায় তাহলে জিতলেই লখনউ সুপার জায়ান্টস আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নেবে। রাজস্থান রয়্যালস যদি ফের জয়ের সরণিতে ফেরে তাহলে তারা পয়েন্ট তালিকার প্রথম চারে চলে আসতে পারবে। দুটি দলেই দুটি করে পরিবর্তন হয়েছে। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথম ম্যাচ খেলবেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টইনিস। এভিন লুইস ও টাইমাল মিলসের পরিবর্তে মার্কাস স্টইনিস ও দুষ্মন্ত চামিরাকে খেলাচ্ছে লখনউ। রাজস্থান রয়্যালসেও দুটি পরিবর্তন, নভদীপ সাইনির জায়গায় কুলদীপ সেন ও যশস্বী জয়সওয়ালের জায়গায় খেলবেন প্রোটিয়া তারকা রাসি ভ্যান ডার ডুসেন।
⬅️ Yashasvi, Saini
— Rajasthan Royals (@rajasthanroyals) April 10, 2022
➡️ Rassie, Kuldeep
Let's hear it for our two debutants in Pink today! 💗#HallaBol | #RRvLSG | #IPL2022 | @Dream11 pic.twitter.com/FMqeJS4qDO

চলতি আইপিএলে সর্বাধিক রান এখনও অবধি জস বাটলারের। তিনি আবার ওয়াংখেড়েতেই সবচেয়ে বেশি রান করেছেন। ১৮টি আইপিএল ইনিংসে তাঁর এখানে রয়েছে ৫৪৭ রান, গড় ৩৪.২, স্ট্রাইক রেট ১৪৬। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের সামনে নজির গড়ার হাতছানি রয়েছে। দুজনেই আইপিএলে ১৪৬টি করে উইকেট পেয়েছেন। আইপিএলের ইতিহাসে চতুর্থ স্পিনার হিসেবে দেড়শো উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে দুজনেরই দরকার ৪টি করে উইকেট। কে আগে পৌঁছান সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ৩১ রান করলে দেবদত্ত পাড়িক্কল আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন ছোঁবেন।

টস জিতে লোকেশ রাহুল বলেন, ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কত রান তাড়া করতে হবে সেই টার্গেট সামনে রেখেই আমরা খেলতে পছন্দ করছি। প্রতিটি ম্যাচেই নতুনভাবে শুরু করতে হয়। আমরা সকলে নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করতে মুখিয়ে রয়েছি। টার্গেট সম্পর্কে অবহিত থেকে ইনিংস গড়তে সুবিধা হয়, নিজেদের সেরাটাই দেব। অধিনায়কত্বও তিনি যে উপভোগ করছেন সে কথা জানিয়ে রাহুল বলেন, আমাদের দলও ভালো। সেটা অধিনায়কের কাজটা সহজ করে দিয়েছে। ৯ বা ১০ নম্বরেও যাঁরা খেলছেন তাঁদেরও সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। সকলেই জানেন কাদের কী করণীয়। চলতি আইপিএলে টানা চারটি ম্যাচে টস হেরে সঞ্জু স্যামসন বলেছেন, এটা নিয়ে ভাবছি না। টসের ফল যা-ই হোক না কেন, আমাদের দল ভালো খেলার যথেষ্ট ক্ষমতা রাখে।
🚨 Toss Update from Wankhede 🚨@klrahul11 has won the toss & @LucknowIPL have elected to bowl against @rajasthanroyals.
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
Follow the match 👉 https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/Y5DrP9eILK
লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, আবেশ খান, রবি বিষ্ণোই, দুষ্মন্ত চামিরা
রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রাসি ভ্যান ডার ডুসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণ












Click it and Unblock the Notifications