IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি কেকেআরের একাদশে কামিন্স? পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কেকেআর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতলেও পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাস্ত হয়। যদিও পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছেন শ্রেয়স আইয়াররা। মুম্বই ইন্ডিয়ান্স দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। নাইটরা তাই জয়ের ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী।

 মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি কেকেআরের একাদশে কামিন্স?

আইপিএলের সামগ্রিক পরিসংখ্যান অবশ্য নাইটদের উদ্বেগে রাখতে বাধ্য। আইপিএলের ১৪টি সংস্করণে কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে ২৯টি ম্যাচে। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২২টিতে, কলকাতা নাইট রাইডার্স ৭টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে চারবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে কলকাতায় রোহিত শর্মার দলকে ১৪ রানে হারানোর পর ফের মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন্য কেকেআরকে অপেক্ষা করতে হয়েছে গত বছরের আইপিএলে ফিরতি সাক্ষাতের জন্য। পুনের এমসিএ স্টেডিয়ামে কেকেআর অবশ্য কখনও হারেনি। ৬টি ম্যাচের ৬টিতেই জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স পুনেতে খেলেছে ৫টি ম্যাচ, হেরেছে একটিতে।

 মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি কেকেআরের একাদশে কামিন্স?

গত আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাইয়ে কেকেআরকে ১০ রানে হারিয়েছিল। ফিরতি সাক্ষাতে রোহিতদের কেকেআর পরাস্ত করে ৭ উইকেটে। কেকেআরকে অবশ্য সমীহ করছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, আমি অতীতের পরিসংখ্যানে বিশ্বাসী নই। টি ২০ ক্রিকেটে যেদিন যে দল সবদিক দিয়ে ভালো খেলবে তারাই জিতবে। কেকেআর ভালো খেলছে, ভালো প্রতিপক্ষ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফলে আমাদের লড়াই মোটেই সহজ হবে না। নিজেদের কাজ সঠিকভাবে করে, পরিকল্পনার প্রয়োগ ঘটিয়ে কামব্যাকের বিষয়ে আত্নবিশ্বাসী রোহিত। টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে রোহিতের দরকার আর ৫৪ রান।

 মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি কেকেআরের একাদশে কামিন্স?

মুম্বই ইন্ডিয়ান্সে যেমন পুরোদমে অনুশীলন করে সূর্যকুমার যাদব দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন, তেমনই কেকেআর ভক্তরা তাকিয়ে প্য়াট কামিন্সের দিকে। তিনি ইতিমধ্যেই নিভৃতবাস কাটিয়ে অনুশীলন করেছেন। প্যাট কামিন্স দলে এলে বাইরে যেতে হতে পারে স্যাম বিলিংসকে। উইকেটের পিছনে দাঁড়াবেন শেল্ডন জ্যাকসন। সেক্ষেত্রে প্রথম একাদশে সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও টিম সাউদিকে রাখা যাবে। নারিন ৩৪ রান করলে আইপিএলে তাঁর ১ হাজার রান পূর্ণ হবে, আইপিএলে দেড়শোটি উইকেট দখলে তাঁর দরকার ৫ শিকার। কেকেআরের সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, প্যাট কামিন্স, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+