IPL 2022: আইপিএলে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠাল কেকেআর, দুই দলের প্রথম একাদশে কারা?

পঞ্চদশ আইপিএলের সূচনা হতে চলেছে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইপিএল এবার দশ দলের লড়াই। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস খেলবে নতুন অধিনায়কদের নেতৃত্বে। ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের তিন বিদেশি- স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।

আইপিএলে চেন্নাই বনাম কলকাতা

কেকেআরের অধিনায়ক হিসেবে প্রথমবারই টস জিতে শ্রেয়স আইয়ার বলেন, আমি খুবই উত্তেজিত। কেকেআরের জার্সি পরতে পেরে আমার কাছে খুব গৌরবের। শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে বলেই তিনি যে টস জিতে ফিল্ডিং নিলেন সেটা স্পষ্ট করেছেন শ্রেয়স। চেন্নাই সুপার কিংসের তৃতীয় অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাদেজা। তিনি অবশ্য টস হেরেই অধিনায়কত্বের ইনিংস শুরু করলেন। তিনি এদিনও বলেন, অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে খুশি এবং উত্তেজিত। তবে বড় জুতোতেই পা গলাতে চলেছি। দলের প্রস্তুতি ভালোই রয়েছে। তাই জয় দিয়েই অভিযান শুরুর বিষয়ে প্রত্যয়ী জাড্ডু।

আইপিএলে এবার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে টসের পরই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবর্ধিত করেন টোকিও অলিম্পিক পদকজয়ীদের। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে দেওয়া হলো ১ কোটি টাকা বক্সার লাভলিনা বরগোঁহাই পেলেন ২৫ লক্ষ টাকা। ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংয়ের হাতে তুলে দেওয়া হয় ১ কোটি টাকার চেক।

আইপিএলে দুই দলের মধ্যে যে ২৫টি ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৭টিতে, ৮টিতে জিতেছে কেকেআর। ২০১৮ সালে আইপিএলে সাসপেনশন কাটিয়ে চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তনের পর থেকে কেকেআরের বিরুদ্ধে তাদের বেশিরভাগ ম্যাচই উত্তেজক পরিসমাপ্তির দিকে এগিয়েছে। গত বছরের আইপিএলে সব কটি ম্যাচই জিতেছিল সিএসকে। ফাইনালেও দাপট দেখিয়েই কেকেআরকে পরাস্ত করেছিল ধোনির চেন্নাই সুপার কিংস।

গত বছরের আইপিএলে চেন্নাই ১৮ রানে জিতলেও দুই দলই ২০০-র উপর রান তুলেছিল। এদিনের ওয়াংখেড়ের উইকেটও ব্যাটিং সহায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ খেলা শুরুর আগে শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে ও উইকেটকিপার স্যাম বিলিংসের হাতে কেকেআরের ক্যাপ তুলে দেওয়া হয়। কেকেআর তিন বিদেশি নিয়ে নামলেও চেন্নাই সুপার কিংসে চার বিদেশিই রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন দলে কারা রয়েছেন-

কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), শিবম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, মিচেল স্যান্টনার, ডোয়েইন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, তুষার দেশপাণ্ডে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+