IPL 2022: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরুতেই প্রতিশোধের লড়াইয়ে কেকেআর, কেমন প্রস্তুতি শ্রেয়সদের?

চেন্নাই সুপার কিংসের কাছে গত আইপিএলের ফাইনালে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিউ লুকের নাইটরা এবার আইপিএল খেলতে নামবে তৃতীয় খেতাব জয়ের লক্ষ্যে। অধিনায়ক শ্রেয়স আইয়ার স্বপ্নের ফর্মে রয়েছেন। ভেঙ্কটেশ আইয়ারও। সবমিলিয়ে জয় দিয়েই উদ্বোধনী ম্যাচ শুরু করতে মুখিয়ে রয়েছে দারুণ ছন্দে থাকা নাইটরা।

দারুণ ছন্দে নাইটরা

কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচে গতকাল ভেঙ্কটেশ আইয়ার ৪৭ বলে ৮৭ রান করেছেন। দুই দলে ভাগ হয়ে কেকেআরের ক্রিকেটাররাই প্রস্তুতি ম্যাচটি খেলেন। ভেঙ্কটেশের বিধ্বংসী ব্যাটে ভর করে টিম গোল্ড ৬ উইকেটে ২০৪ রান তুলেছিল। জবাবে অভিজিৎ তোমর ২৬ বলে ৫২, নীতীশ রানা ২৯ বলে অপরাজিত ৫১ এবং রিঙ্কু সিং ২২ বলে ৪৪ রান করেন। ভেঙ্কটেশ আইয়ার ৩২ রানে তিনটি উইকেটও পান। আরেকটি প্রস্তুতি ম্যাচে টিম গোল্ড ৬ উইকেটে ১৭৫ রান তোলে। টিম সাউদি, বরুণ চক্রবর্তীরা খেলার জন্য প্রস্তুত, তবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সকে প্রথম চারটি ম্যাচে পাবে না কেকেআর। ফিঞ্চ পাকিস্তানে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। কামিন্স ওই সিরিজে না খেললেও ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ৬ এপ্রিলের আগে আইপিএলে নামতে পারবেন না। টিম সাউদি আবার কেকেআর ফাইনালে উঠলে খেলতে পারবেন না। কারণ, জুনের শুরুতেই ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড।

ব্যাটিং অর্ডার

কেকেআরের হয়ে ওপেন করবেন নিশ্চিতভাবেই ভেঙ্কটেশ আইয়ার। অ্যারন ফিঞ্চ চলে এলে তিনিই আইয়ারের সঙ্গী হবেন। তবে তার আগে আইয়ারের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানেকে। তিনে শ্রেয়স আইয়ার, চারে নীতীশ রানা নামবেন। পাঁচে নামতে পারেন শেল্ডন জ্যাকসন। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকা বাবা ইন্দ্রজিৎকেও দেখা যেতে পারে উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে। রাহানেকে মিডল অর্ডারে খেলাতে সুনীল নারিনকে পাঠানো হতে পারে ওপেনার হিসেবে। আন্দ্রে রাসেলের সঙ্গে ঝোড়ো ইনিংস খেলার জন্য পাঠানো হতে পারে অনুকূল রায়কেও।

বৈচিত্র্যময় বোলিং বিকল্প

নাইটদের ব্যাটিংয়ের চেয়েও শক্তিশালী বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। বরুণ চক্রবর্তীর সঙ্গে দলে রয়েছেন তিন মিস্ট্রি স্পিনার- সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও রমেশ কুমার। সাউদির পাশাপাশি রয়েছেন উমেশ যাদব, শিবম মাভি, প্যাট কামিন্সরা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে মহম্মদ নবি ও রাসেলও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ফিট হয়ে কেকেআরের স্পিন আক্রমণকে ভরসা দেবেন বরুণ চক্রবর্তী। রমেশ কুমারকে আবার বাঁহাতি নারিন বলে ডাকা হয়। সবমিলিয়ে কম্বিনেশন অনুযায়ী বোলিং অপশন ঠিক করতে কোনও সমস্যাই হবে না কেকেআরের। অনুকূল রায় ও রমেশ কুমার সুযোগ পেলেই চমকে দিতে পারেন আসন্ন আইপিএলে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। কোচিং স্টাফের তালিকায় রয়েছে সহকারী কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভি, ফিল্ডিং কোচ জেমস ফস্টার। পূর্ণশক্তির সম্ভাব্য কেকেআর একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন বা বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

(ছবি- শ্রেয়স আইয়ারের ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+