IPL 2022: হার্দিকের অধিনায়কোচিত ইনিংসে মনোহর-মিলারের সঙ্গত, রাজস্থানের সামনে গুজরাতের ১৯৩ রানের টার্গেট

আইপিএলের ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে রানের টার্গেট দিল গুজরাত টাইটান্স। চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি আপাতত সর্বাধিক রানের মালিকও হয়ে গিয়েছেন তিনি। হার্দিক জস বাটলারকে টপকে অরেঞ্জ ক্যাপের দখল নিতেই টুপিটি খুলে ফেলেন বাটলার। নির্ধারিত ২০ ওভারে গুজরাত টাইটান্স তুলেছে ৪ উইকেটে ১৯২ রান। আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া।

গুজরাতকে ১৯৩ রানের টার্গেট দিল রাজস্থান

টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৬ বলে ১২ রান করে রান আউট হন ম্যাথু ওয়েড। ১২ রানে প্রথম উইকেট পড়ার পর ১৫ রানের দ্বিতীয় উইকেট হারায় গুজরাত। সাই সুদর্শনের জায়গায় কামব্যাক করা বিজয় শঙ্কর ফের ব্যর্থ। ৭ বলে ২ রান করে তিনি কুলদীপ সেনের বলে কট বিহাইন্ড হন। পাওয়াররপ্লে-র ৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ছিল ২ উইকেটে ৪২। ৬.৩ ওভারে ৫০ রান পূর্ণ হয়। পরের বলেই ফেরেন শুভমান গিল। ১৪ বলে ১৩ রান করে গিল রিয়ান পরাগের শিকার। এরপর অবস্থা সামাল দেয় হার্দিক পাণ্ডিয়া ও অভিনব মনোহরের জুটি। ৩ উইকেটে ৫৩ থেকে তাঁরা দলকে পৌঁছে দেন ১৫.৫ ওভারে ১৩৯ রানে। ষোড়শ ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে মনোহর চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন।

গুজরাতকে ১৯৩ রানের টার্গেট দিল রাজস্থান

এরপর পাণ্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন ডেভিড মিলার। তাঁর ঝোড়ো ব্যাটিং গুজরাতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। ১৮তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ ১৩ রান দেওয়ার পর ১৯তম ওভারে কুলদীপ সেনের বোলিংয়ে মিলার ঝড়ে ওঠে ২১ রান। মিলার শেষ অবধি ১৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি চার ও একটি ছয় মেরেছেন।

গুজরাতকে ১৯৩ রানের টার্গেট দিল রাজস্থান

রাজস্থান রয়্যালসের হয়ে চোটের কারণে আজ খেলতে পারেননি ট্রেন্ট বোল্ট। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া জিমি নিশাম ৩ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৩৫ রান দিয়েছেন, তিনিও উইকেট পাননি। রিয়ান পরাগ ১ ওভারে ১২ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট পান। কুলদীপ সেন ৪ ওভার হাত ঘুরিয়ে ১টি উইকেট পেলেও ৫২ রান খরচ করেন। রবিচন্দ্রন অশ্বিনও এদিন উইকেট পাননি, তিনি ৪ ওভারে দেন ৩৩ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+