IPL 2022: আইপিএল ফাইনালে কোন অস্ত্র নিয়ে তৈরি রশিদ খান? স্মিথ-রায়না কাদের এগিয়ে রাখছেন?

আইপিএলের ফাইনালে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে দুটি সাক্ষাতেই গুজরাত রাজস্থানকে হারালেও, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল ইঙ্গিত রয়েছে। গুজরাতের মিস্ট্রি স্পিনার রশিদ খান তৈরি থাকছেন তাঁর বিশেষ অস্ত্র নিয়ে।

রশিদ আত্মবিশ্বাসী

রশিদ আত্মবিশ্বাসী

সানরাইজার্স হায়দরাবাদে রশিদ খান পেতেন ৯ কোটি টাকা। গুজরাত টাইটান্সে তিনি ও হার্দিক চুক্তিবদ্ধ ১৫ কোটি টাকায়। এবারের আইপিএলে তিনি ১৮ উইকেট নিয়েছেন। ২০৬ স্ট্রাইক রেটে রান করেছেন ৯১। দলকে জেতানোর পিছনেও ব্যাট হাতে অবদান রেখে। রশিদ ফাইনালের আগে জানিয়েছেন, এখন আমি প্রয়োজনে উপরেও ব্যাট করছি। একজন প্লেয়ারের আত্মবিশ্বাস বাড়াতে যে ভূমিকা দলের থাকা উচিত তা এখানে রয়েছে। বোলিংয়ের পাশাপাশি আগের চেয়ে অনেক বেশি সময় দিচ্ছি নেটে। আমি বিশ্বাস করি, শেষের দিকে ২০-২৫ রান আমি যোগ করতে পারি।

স্নেক শটের পরিকল্পনা

স্নেক শটের পরিকল্পনা

রশিদ খানের স্নেক শট আইপিএলে জনপ্রিয় হয়েছে। ভক্তরা তাঁকে সেই শট মারার অনুরোধও পাঠাচ্ছেন। ফাইনালের আগে রশিদ বলেন, এই শট নিয়ে খুব বেশি ভাবছি তা নয়। তবে সঠিক বল পেলে আপনাআপনিই স্নেক শট আসবেই আমার ব্যাট থেকে। একটি নির্দিষ্ট জায়গায় বোলাররা বল ফেললে আমি ওই শটই মেরে থাকি। আশা করব, আমাকে ফাইনালে ব্যাট করতে হবে না। টপ অর্ডারই ম্যাচ ফিনিশ করবে। তবে যদি ব্যাট হাতে নামি এবং নির্দিষ্ট জায়গায় বল পাই তাহলে আমি স্নেক শট মারব। আমেদাবাদের স্টেডিয়ামের বাউন্ডারি ওই শট খেলার পক্ষে বড়। তা সত্ত্বেও চেষ্টা করব। ছয় হলে ভালো, চার হলেও ক্ষতি নেই। ফাইনালের আগে বাড়তি কোনও চাপ অনুভব না করে স্বাভাবিক খেলাই খেলতে চান রশিদ।

স্মিথের বাজি রাজস্থান

স্মিথের বাজি রাজস্থান

ফাইনালে রাজস্থান রয়্যালসকে গুজরাত টাইটান্সের চেয়ে এগিয়ে রাখছেন গ্রেম স্মিথ। স্মিথ স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেন, রাজস্থান যেহেতু এই স্টেডিয়ামে একটি ম্যাচ খেলে ফেলল তাতে তারা এগিয়ে থেকেই শুরু করবে। মাঠের পরিবেশ, পরিস্থিতি, আউটফিল্ড, পিচ, অতিরিক্ত বাউন্স সব কিছু সম্পর্কে ধারণা তৈরি করে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে এ ধরনের ম্যাচে যে কোনও দলের কোনও প্লেয়ার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফারাক গড়ে দিতে পারেন। দুই দলেই প্রচুর ম্যাচ উইনার রয়েছেন, ফলে উপভোগ্য ফাইনালই হবে।

রায়না এগিয়ে রাখলেন গুজরাতকে

রায়না এগিয়ে রাখলেন গুজরাতকে

একই অনুষ্ঠানে সুরেশ রায়না বলেন, চলতি আইপিএলে যে ধারাবাহিকতা গুজরাত টাইটান্স শুরু থেকে দেখিয়ে এসেছে এবং ফাইনালের আগে তারা যে চার-পাঁচদিনের বিশ্রাম পেল তার ফলে টাইটান্স রয়্যালসের চেয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকবে। তবে রাজস্থান রয়্যালস দারুণ ছন্দে থাকায় তাদের হাল্কাভাবে নেওয়া যাবে না। যদি জস বাটলার আরও একবার জ্বলে ওঠেন তাহলে তা রাজস্থান রয়্যালসের কাছে বিশাল বোনাস হবে। নিঃসন্দেহে একটি মহাকাব্যিক দ্বৈরথ হতে চলেছে। আমেদাবাদের উইকেটও খুব ভালো। ব্যাটারদের কাছ থেকে অনেক ভালো শট দেখা যাবে ফাইনালেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+