IPL 2022: আইপিএলে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ গুজরাতের, দুই দলের একাদশেই পরিবর্তন

আইপিএলের ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স দুটি ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট তালিকার চারে রয়েছে। পাঁচে রয়েছে পাঞ্জাব কিংস, ৩ ম্যাচ খেলে ময়াঙ্ক আগরওয়ালের দলের ঝুলিতে ৪ পয়েন্ট। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে গুজরাত টাইটান্স।

পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ গুজরাতের

ব্যাটে-বলে আজ উপভোগ্য লড়াই প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। পাঞ্জাব কিংসের হয়ে আজ প্রথম ম্যাচ খেলছেন জনি বেয়ারস্টো। সেই সঙ্গে রয়েছেন শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, ওডিয়ান স্মিথদের মতো পাওয়ারহিটাররা। অন্যদিকে, হার্দিকের দলে রয়েছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন, রশিদ খানদের মতো তারকা বোলাররা। হার্দিক পাণ্ডিয়া নিজেও চার ওভারের কোটা পূরণ করার জায়গায় পৌঁছে গিয়েছেন, যা গুজরাত টাইটান্সের পক্ষে ইতিবাচক দিক। শুভমান গিলের দিকেও নজর থাকবে, আগের ম্যাচে যেভাবে তিনি বিধ্বংসী ইনিংস খেলেছেন তা আজও বজায় রাখতে পারলে গুজরাতের হাসি চওড়া হবে। গুজরাত টাইটান্সের হয়ে আজ অভিষেক হচ্ছে দর্শন নালকণ্ডে ও সাই সুদর্শনের।

পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ গুজরাতের

এখনও অবধি আইপিএলে অপরাজেয় গুজরাত টাইটান্স। টস জিতে হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, শিশিরের কথা মাথায় রেখেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। ডিউ ফ্যাক্টরের কারণেই নির্দিষ্ট রানের লক্ষ্যমাত্রা তাড়া করাই পছন্দ করছেন তাঁরা। দলের যে চরিত্র ম্যাচগুলিতে উপস্থাপিত হচ্ছে তাতে তৃপ্ত হার্দিক। খারাপ ফর্মে থাকা বিজয় শঙ্কর ব্যাক স্প্যাজমের কারণে আজকের ম্যাচে নেই বলে জানিয়েছেন তিনি। চোট রয়েছে বরুণ অ্যারনেরও। সেই কারণেই দলে পরিবর্তন। যদিও আজকের ম্যাচেও বাংলার ঋদ্ধিমান সাহাকে সুযোগ দিল না গুজরাত টাইটান্স।

পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ গুজরাতের

পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। আজ পাঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হচ্ছে জনি বেয়ারস্টোর। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শেষেই ভারতে এসেছেন ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটার। ম্যাচ শুরুর আগে তিনি জানিয়েছেন, কিপিং করবেন কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে নতুন দলে নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে তিনি রীতিমতো উত্তেজিত। পাঞ্জাব কিংস যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তারও প্রশংসা করেছেন বেয়ারস্টো। তাঁর কথায়, এখন যে ক্রীড়াসূচি থাকছে তাতে ফর্ম্যাট আলাদা হলেও অসুবিধা হবে না। নিভৃতবাস কাটিয়ে অনুশীলনও ভালোই হয়েছে। গ্রেট নতুন দল, নতুন ক্রিকেটার। উত্তেজিত। ভালো খেলাই লক্ষ্য। খুব ভালো শুরু করেছে। যে ব্র্যান্ডের ক্রিকেট দল খেলছে তা প্রশংসনীয়। অনুশীলনও ভালোই হয়েছে।

পাঞ্জাব কিংস- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওডিয়ান স্মিথ, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), সাই সুদর্শন, অভিনব মনোহর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকণ্ডে, লকি ফার্গুসন, মহম্মদ শামি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+