IPL 2022: আইপিএলে টস জিতে রাহুলদের ব্যাট করতে পাঠালেন হার্দিক, লখনউ ও গুজরাতের প্রথম একাদশে কারা?
আইপিএলে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। এই দুটি নতুন দল এবারই সংযোজিত হয়েছে বিশ্বের জনপ্রিয়তম টি ২০ লিগে। নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই স্মরণীয় করে রাখতে মুখিয়ে থাকবে দুই দলই। লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া- দুই বন্ধু দুই দলকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে রাহুলদের ব্যাট করতে পাঠালেন হার্দিক।

A look at the Playing XI for #GTvLSG
— IndianPremierLeague (@IPL) March 28, 2022
Live - https://t.co/u8Y0KpnOQi #GTvLSG #TATAIPL https://t.co/IwRUSZE08H pic.twitter.com/uZfpKEI8A8
এবারই প্রথম আইপিএলে পাণ্ডিয়া ভাই, অর্থাৎ হার্দিক ও ক্রুণাল খেলবেন দুটি আলাদা দলের হয়ে। এর আগে, দুজনে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। হার্দিক গুজরাত টাইটান্সকে নেতৃত্বই শুধু দিচ্ছেন না, টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামছেন। ওয়ার্ম আপে হার্দিককে হাত ঘোরাতে দেখা গিয়েছে। তিনি বোলিং করবেন কিনা সেদিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে জাতীয় দলের নির্বাচকরাও। ক্রুণাল পাণ্ডিয়া এবার আইপিএল খেলছেন লখনউয়ের হয়ে।
.@rashidkhan_19 in an all new jersey in #TATAIPL 2022.#GTvLSG pic.twitter.com/cDn018vShD
— IndianPremierLeague (@IPL) March 28, 2022
সানরাইজার্স হায়দরাবাদের পর এই প্রথম অন্য কোনও দলের হয়ে আইপিএল খেলবেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তিনি গুজরাত টাইটান্সের দলের সহ অধিনায়ক। এবারের আইপিএলে দুই দলই শক্তিশালী দল গড়েছে। লখনউ যেমন ব্যাটিং এবং ক্রিকেটারদের অলরাউন্ড দক্ষতার উপর বেশি জোর দিয়েছে, তেমনই গুজরাত টাইটান্সের ব্যাটিংয়ের চেয়েও বেশি সমীহযোগ্য বোলিং আক্রমণ। তবে সব ক্রিকেটার এখনও না আসায় আজকের ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে পারছে না লখনউ সুপার জায়ান্টস। তবে লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি ফারাক গড়ে দিতে পারে বলে মনে করছেন সুনীল গাভাসকর।
#PehliBaar: Captain @klrahul11’s message to the #LucknowSuperGiants family before our first match! ❤️ #AbApniBaariHai 💪#FirstEver #IPL2022 #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 #CricketUpdates #CricketNews #IPL pic.twitter.com/vcamV2nGG8
— Lucknow Super Giants (@LucknowIPL) March 28, 2022
আজ ওয়াংখেড়ের উইকেটে প্রথম ম্যাচের মতো ঘাস নেই। অনেকটাই শুষ্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, আজ স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারেন, বড় রান ওঠার সম্ভাবনাও রয়েছে। শিশিরও ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গুজরাত টাইটান্স দলে বাংলার মহম্মদ শামি থাকলেও ঋদ্ধিমান সাহাকে রাখা হয়নি। তিনে নামবেন বিজয় শঙ্কর। ওয়াংখেড়ের চেনা পরিবেশে টস জিতে ফিল্ডিং নিয়ে হার্দিক বলেন, প্রথম ম্যাচে উইকেটের চরিত্র বুঝে নিতে চাইছি। সেই সঙ্গে ডিউ ফ্যাক্টরের বিষয়টিও রয়েছে। দলের সকলকেই স্বাধীনতা দিয়ে খোলা মনে খেলার পরামর্শ দিয়েছি, খেলা উপভোগ করতে বলেছি। টস জিতলে তিনিও বোলিংই নিতেন বলে জানিয়েছেন রাহুল। নতুন ফ্র্যাঞ্চাইজিতে শুরুটা ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। একনজরে দুই দলে প্রথম একাদশ-
A walk to remember... 🚶
— Gujarat Titans (@gujarat_titans) March 28, 2022
📍 𝐖𝐚𝐧𝐤𝐡𝐞𝐝𝐞 𝐒𝐭𝐚𝐝𝐢𝐮𝐦, 𝐌𝐮𝐦𝐛𝐚𝐢#TitansFAM, do join us in our journey!#AavaDe #GTvLSG #SeasonOfFirsts pic.twitter.com/miredaX7EO
গুজরাত টাইটান্স- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ শামি ও বরুণ অ্যারন
লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস, মণীশ পাণ্ডে, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, মহসীন খান, আয়ুষ বাদোনি, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই ও আবেশ খান।












Click it and Unblock the Notifications