IPL 2022: করোনা রিপোর্টে ক্যাপিটালসের কিছুটা স্বস্তি! দিল্লি কি খেলতে পারবে আইপিএলে? জানুন নিয়ম

দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার। তবে ঋষভ পন্থদের শিবিরে করোনার থাবা চওড়া হতেই আজ গোটা দলের আর পুনে যাওয়া হলো না, থাকতে হচ্ছে নিভৃতবাসে। তবে তারই মধ্যে কিছুটা স্বস্তি। দলে করোনা আক্রান্তের সংখ্যা তিন হলেও বাকিদের প্রথম আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

 করোনা রিপোর্টে ক্যাপিটালসের কিছুটা স্বস্তি

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহাতের প্রথম করোনা ধরা পড়ে। এরপর আজই সামনে এসেছে দিল্লি ক্যাপিটালসের আরও দুজনের করোনা আক্রান্ত হওয়ার খবর। তাঁদের মধ্যে একজন বিদেশি ক্রিকেটার রয়েছেন, অপরজন সাপোর্ট স্টাফ বলেই জানা যাচ্ছে। শনিবার ওয়াংখেড়েতে আরসিবির বিরুদ্ধে ম্য়াচ ছিল দিল্লির। তার আগের দিনই ফারহাতের করোনা নিশ্চিত হয়। এরপরই আইপিএলের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য। খেলার শেষে প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা যে একে অপরের সঙ্গে মিলিত হন তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

 করোনা রিপোর্টে ক্যাপিটালসের কিছুটা স্বস্তি

ফারহাত করোনা আক্রান্ত হওয়ার পরদিনই দিল্লি ক্যাপিটালসের এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন, তিনিও নিভৃতবাসেই রয়েছেন। এরপর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে দিল্লির এক ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। সংবাদসংস্থা পিটিআই বিসিসিআইয়ের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, মিচেল মার্শের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলেও প্রথম আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে। সব ক্রিকেটারের রিপোর্টই নেগেটিভ, বুধবার ম্যাচ হবে। আজই পন্থদের পুনে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সকলকেই হোটেলে নিজেদের ঘরে আবদ্ধ থাকতে বলা হয়েছে। আরও এক দফার আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে সকলের। সেই রিপোর্টও নেগেটিভ এলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অনুশীলনের অনুমতি দেওয়া হবে। এখনও অবধি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সূচিতেও কোনও রদবদল হয়নি।

 করোনা রিপোর্টে ক্যাপিটালসের কিছুটা স্বস্তি

গত বছরও জৈব সুরক্ষা বলয় ভেদ করে আইপিএলের মাঝামাঝি বিভিন্ন দলে করোনা সংক্রমণের জেরে স্থগিত করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। দিল্লির অমিত মিশ্র করোনা আক্রান্ত হন। বায়ো বাবলে এবারও কীভাবে সংক্রমণ ছড়াল সেটাই ভাবাচ্ছে বোর্ডকর্তাদের। দেশজুড়ে করোনার প্রকোপও বাড়তে শুরু করেছে। ফলে ফের দর্শকের সংখ্যা কমানো বা খালি স্টেডিয়ামে খেলা করানোর পথে হাঁটতে হবে কিনা তা বলবে সময়। করোনা যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে বিমানযাত্রা এড়িয়ে মুম্বই ও পুনেতে আইপিএলের খেলাগুলি হচ্ছে। তাতেও সংক্রমণ ঠেকানো গেল না। আইপিএলের নিয়ম বলছে, কোনও দলের কেউ আক্রান্ত হলে তাঁকে সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি ফের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন। কোনও দলের ১২ জন ক্রিকেটার ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে সেই খেলা বাতিল হবে না। ১২ জনের মধ্যে সাতজন ভারতীয় ও একজন পরিবর্ত ক্রিকেটার রাখতে হবে। সেই পরিস্থিতিও না থাকলে সংশ্লিষ্ট ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+