IPL 2022: আইপিএল খেলতে এসে বন্ধ হবে জাতীয় দলের দরজা? এলগারের মনোভাবে সংশয়ে দক্ষিণ আফ্রিকার তারকারা

দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও টেস্ট সিরিজে দাপট দেখিয়েই হোয়াইটওয়াশ সেরেছে ডিন এলগারের দল। একঝাঁক তারকা আইপিএল খেলতে যাওয়ায় কার্যত দ্বিতীয় সারির দল নামাতে হয়েছিল প্রোটিয়াদের। তারপরও দাপুটে জয়। প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা জেতে ২২০ রানে, দ্বিতীয় ইনিংসে বিপক্ষকে ৫৩ রানে গুঁড়িয়ে দিয়ে। দ্বিতীয় টেস্টে জয় ৩৩২ রানে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শেষ ৮০ রানে। এরপরই ডিন এলগার চিন্তা বাড়ালেন আইপিএলের আসরে থাকা তারকাদের।

এলগারের মনোভাবে সংশয়ে দক্ষিণ আফ্রিকার তারকারা

একদিনের সিরিজে খেললেও টেস্ট সিরিজ না খেলে আইপিএলকেই বেছে নিয়েছিলেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেনের মতো প্রথম একাদশের তারকারা। চোটের কারণে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা দলের বাইরে থাকলেও সবার আগে দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেটার ভারতে চলে এসেছিলেন তিনি হলেন আনরিখ নরকিয়া। এই ক্রিকেটারদেরই আর দক্ষিণ আফ্রিকা দলে দরকার নেই বলে বুঝিয়ে দিলেন এলগার। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক অনেক আগেই সতীর্থদের কাছে আর্জি রেখেছিলেন, দেশের হয়ে খেলে তবেই আইপিএলে যাওয়ার জন্য।

এলগারের মনোভাবে সংশয়ে দক্ষিণ আফ্রিকার তারকারা

আইপিএলে ক্রিকেটার পাঠাতে বিসিসিআইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট সাউথ আফ্রিকাও ক্রিকেটারদের উপর জোর খাটাতে পারেনি। ক্রিকেটাররা কোন অপশন বেছে নেবেন সেই সিদ্ধান্ত তাঁদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। এবার ১০ দলের আইপিএল শুরুও হয়েছে নির্ধারিত সময়ের আগে। কিন্তু বেশিরভাগ ক্রিকেটার আইপিএলকে বেছে নেওয়ায় নিজের ক্ষোভ এলগার উগড়ে দিলেন সিরিজ জেতার পর। কেশব মহারাজ ১৬ ও সাইমন হ্যামার ১৩টি উইকেট নিয়েছেন সিরিজে। এলগার সর্বাধিক ২২৭ রান করেছেন, তেম্বা বাভুমা করেছেন ১৯৪।

এলগারের মনোভাবে সংশয়ে দক্ষিণ আফ্রিকার তারকারা

ডিন এলগার বলেছেন, আমি জানি না যাঁরা টেস্ট সিরিজ না খেলে আইপিএল খেলতে গিয়েছেন তাঁরা আর জাতীয় দলে সুযোগ পাবেন কিনা। এটা আমার হাতে নেই। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারও বলে দিয়েছেন, যাঁরা আইপিএল গিয়েছেন তাঁরা তাঁদের জায়গা শূন্য করেই গিয়েছেন। অর্থাৎ কোচ ও অধিনায়কের কথায় স্পষ্ট বার্তা, আইপিএল খেলতে যাওয়া তারকাদের অভাব মিটিয়ে যাঁরা টেস্ট সিরিজে জয় এনে দিয়েছেন তাঁদের নিয়েই আগামী দিনে চলতে চাইছেন তাঁরা। দলের ক্রিকেটারদের পারফরম্যান্সেও নিজের সন্তোষ প্রকাশ করেছেন এলগার। বলেছেন, যখন দল ভালো খেলে, জয় আসে, তখন স্বাভাবিকভাবেই অধিনায়কত্বের দায়িত্ব সামলানো সহজ হয়ে যায়। অগস্টে দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট সিরিজে আইপিএলের তারকারা থাকেন কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+