IPL 2022: চেন্নাই সুপার কিংস পেসার দীপক চাহার জুনের শুরুতেই বিয়ে করছেন, আইপিএলের আসরেই আঙটি পরান জয়াকে

চোটের কারণে আইপিএল খেলা হয়নি দীপক চাহারের। তবে আইপিএলের শেষেই বিয়েটা সেরে ফেলছেন। দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজের সঙ্গে দীপক বিবাহ-বন্ধনে আবদ্ধ হচ্ছেন জুনের শুরুতেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপকের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি। জয়া থাকেন দিল্লিতে, একটি কর্পোরেট সংস্থায় তিনি কর্মরত।

চাহারের বিয়ে

গত বছরের আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের ম্যাচের শেষে সবাইকে চমকে দিয়ে গ্যালারিতে পৌঁছে গিয়েছিলেন দীপক। সেখানেই তিনি আঙটি পরিয়ে জয়াকে বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় জয়ার সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন চাহার। তা সে নতুন বছরকে স্বাগত জানানোই হোক বা ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানাতে। ব্যাচেলর তকমা ঘুচিয়েই এবার মাঠে নামবেন চাহার। সম্প্রতি তাঁর তুতো ভাই রাহুলেরও বিয়ে হয়েছে। সেই অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

আঙটি পরানো আইপিএলের আসরেই

পরবর্তীকালে দীপকের বাবা লোকেন্দ্র সিং চাহার বলেন, অনেকদিন ধরেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে নানা পরিকল্পনা করছিলেন দীপক। কিন্তু পছন্দমতো সময় বেছে নিতে পারছিলেন না। গত বছরের আইপিএল প্লে অফের মধ্যেই জয়ার হাতে আঙটি পরানোর ইচ্ছা ছিল। কিন্তু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরামর্শেই তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকের শেষ লিগ ম্যাচ শেষ হতেই শুভ কাজটা সেরে ফেলেছিলেন।

চোটের কারণে আপাতত বাইরে

আইপিএলের মেগা নিলামে চাহারকে ১৪ কোটি টাকায় কেনে চেন্নাই সুপার কিংস। কিন্তু চোটের কারণে এবারের আইপিএলে তাঁর খেলা সম্ভব হয়নি। রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্য়াশনাল ক্রিকেট আকাদেমিতে। মাঠে ফিরতে এখনও মাস দুয়েক লাগতে পারে। ফলে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার কতটা সুযোগ চাহার পাবেন তা নিয়ে চিন্তা থাকছেই। লেডি লাক চাহারকে বিশ্বকাপের দলে সুযোগ এবং সাফল্য এনে দিতে পারে কিনা তা বলবে সময়।

দীপকের কেরিয়ার

২০১৮ সালে টি ২০ ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় দীপকের। ৭টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন, রান করেছেন ১৭৯, সর্বাধিক অপরাজিত ৬৯। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে খেলেছেন। চোটের কারণে তারপর থেকেই মাঠের বাইরে। ২০টি টি ২০ আন্তর্জাতিকে ২৬টি উইকেট নিয়েছেন চাহার। ১১৮টি টি ২০ ম্য়াচে তাঁর উইকেটের সংখ্যা ১৩৪টি, ২৮৭ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৫৫। চাহারের না থাকা চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে আগেই উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+