IPL 2022: বিরাট-অনুজ জুটি জেতাল আরসিবিকে, শেষ কবে আইপিএলে প্রথম চার ম্যাচে হেরেছিল রোহিতের মুম্বই?

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক সারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরশুমে দুবার জিতেছিল আরসিবি, ফের তারা রোহিত শর্মাদের হারাল আরসিবি। বিরাট কোহলি ও অনুজ রাওয়াতের জুটিতেই সহজ জয় পেল ফাফ দু প্লেসির দল। অনুজ রাওয়াত অর্ধশতরান করলেও বিরাট করতে পারলেন না ২ রানের জন্য। ডেওয়াল্ড ব্রেভিসের প্রথম বলেই লেগ বিফোর হয়ে। এই সিদ্ধান্ত নিয়ে সংশয় রয়েছে। বিরাট রিভিউ নেওয়ার পর রিপ্লেতে বল ব্যাটে লেগেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তারপরও আম্পায়ার আউট দেওয়ায় বিরাট প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন।

 ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল আরসিবি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স টানা চারটি ম্যাচ হারলেও নেট রান রেটে রোহিতরা এগিয়ে জাদেজাদের চেয়ে। নয়ে রয়েছে মুম্বই, দশে সিএসকে।

জয়ের জন্য ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রত্যাশিত গতিতে রান তুলতে পারছিল না। অনুজ রাওয়াত ও অধিনায়ক ফাফ দু প্লেসির ওপেনিং জুটিতে রানের গড় ছিল ৬.১২, মন্থর ওপেনিং জুটির নিরিখে এটি রইল আইপিএলের ইতিহাসে তিন নম্বরে। আইপিএলে মন্থর ওপেনিং জুটির রেকর্ড রয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল দ্রাবিড় ও অজিঙ্ক রাহানের, গড় ছিল ৬। এরপর কেকেআরের মনবিন্দর বিসলা ও জ্যাক কালিসের, সেই জুটির গড়ও ছিল ৬.১২। নবম ওভারের প্রথম বলে ফাফ দু প্লেসিকে প্যাভিলিয়নে ফেরান জয়দেব উনাদকাট। ২৪ বলে ১৬ রান করে আরসিবি অধিনায়ক সাজঘরে ফেরেন দলের ৫০ রানের মাথায়।

বিরাট কোহলি ক্রিজে নামতেই আরসিবির রান তোলার গতি বাড়তে শুরু করে। অনুজ রাওয়াত ও বিরাট কোহলির জুটিতে ভর করেই ম্যাচের রাশ ক্রমেই নিজেদের হাতে নেয় আরসিবি। ৩৮ বলে কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরান পূর্ণ করেন দিল্লির উইকেটকিপার-ব্যাটার অনুজ রাওয়াত। তাঁর ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। বিরাট কোহলিও চেনা ছন্দে ব্যাটিং শুরু করায় মুম্বই ইন্ডিয়ান্সের কাজ কঠিন হয়ে যায়। বিরাট-রাওয়াত জুটিতে ওঠে ৫২ বলে ৮০ রান। ২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৬৬ রান করে রান আউট হন রাওয়াত। রমনদীপ সিংয়ের দুরন্ত থ্রোয় ১৬.৫ ওভারে আরসিবি দ্বিতীয় উইকেটটি হারায় ১৩০ রানে। ১৯তম ওভারের প্রথম বলে প্রথম বলে বিরাট কোহলিকে ফেরান ডেওয়াল্ড ব্রেভিস। বিরাটের ইনিংসে রয়েছে পাঁচটি চার। তবে ম্যাক্সওয়েল নেমে দলকে জেতাতে নেন আর ২টি বল। দীনেশ কার্তিক ২ বলে ৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২ বলে ৮ রানে অপরাজিত থেকে দলকে ৭ উইকেটে জয় এনে দিলেন ৯ বল বাকি থাকতেই। ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের জন্য দায়ী করেছেন রোহিত, সব বিদেশিকে না পাওয়াতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। ব্রেভিস ও উনাদকাট একটি করে উইকেট পেয়েছেন।

 ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল আরসিবি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স টানা চারটি ম্যাচ হারলেও নেট রান রেটে রোহিতরা এগিয়ে জাদেজাদের চেয়ে। নয়ে রয়েছে মুম্বই, দশে সিএসকে।

এর আগে, টস জিতে আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠালে মুম্বই ইন্ডিয়ান্স ৭৯ রানে ৬ উইকেট হারিয়েও শেষ অবধি ১৫১ রানে পৌঁছায়। সূর্যকুমার যাদব চলতি আইপিএলের টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করে ৩৭ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। হর্ষল প্যাটেল ও ওয়ানিন্দু হাসারঙ্গা দুটি করে উইকেট দখল করেন।

শেষ কবে আইপিএলে প্রথম চার ম্যাচে হেরেছিল রোহিতের মুম্বই?

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল আরসিবি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স টানা চারটি ম্যাচ হারলেও নেট রান রেটে রোহিতরা এগিয়ে জাদেজাদের চেয়ে। নয়ে রয়েছে মুম্বই, দশে সিএসকে। রোহিত শর্মার অধিনায়ত্বে অবশ্য আইপিএলের প্রথম ম্যাচগুলিতে টানা পরাজয়ের নজির আগেও রয়েছে। ২০১৫ সালের পর এবারই প্রথম টানা চারটি ম্যাচে পরাস্ত হলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০১৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম পাঁচটি ম্যাচ হেরেও প্লে অফে পৌঁছেছিল। পরের বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম চারটি ম্যাচে হেরে শেষ অবধি খেতাব জিতেছিল। ২০১৮ সালের আইপিএলে প্রথম তিনটি ম্যাচে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স, তবে সেবার প্লে অফ অবধি যেতে পারেননি রোহিতরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+