IPL 2021 : কোন কোন দলের প্লে-অফে পৌঁছনোর রাস্তা সহজ, কাদের জন্য কঠিন এবং কেন

কোন দলের আইপিএল ২০২১-র প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা সবচেয়ে বেশি, কাদের কম।

চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের লিগ তালিকায় উল্লেখযোগ্য ওঠানামা নজরে পড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টানা তিন ম্যাচ হরে আইপিএল তালিকায় নিচের দিকে নেমে গিয়েছে। গত মরসুমের আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া চেন্নাই সুপার কিংসের এবারের উত্থান বেশ নজরকাড়া। ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকায় একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে চার দল। এই অবস্থায় কোন কোন দলের পক্ষে এখান থেকে প্লে-অফে পৌঁছনোর রাস্তা সহজ, কাদের জন্য কঠিন, এক নজরে দেখে নিন।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনির দলের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ৯৭ শতাংশ বলা চলে। কারণ ১৬ পয়েন্ট সংগ্রহ করা দল আইপিএলের শেষ চারে পৌঁছতে পারেনি, এমন দৃষ্টান্ত টুর্নামেন্টের ইতিহাসে নেই। এখন প্রশ্ন লিগ পর্ব থেকে প্রথম হয়েই কি প্লে-অফে পৌঁছতে পারবে সিএসকে? সেই সম্ভাবনাও ৯৭ শতাংশ বলা চলে।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলের লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট রয়েছে ঋষভ পন্থদের ঝুলিতে। তাঁদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ৯৬.৮ শতাংশ বলা চলে। লিগ পর্বে প্রথম হয়ে দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ৯৭ শতাংশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফর দিকে এককদম এগিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে বিরাট কোহলির দল। এখান থেকে তাঁদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ৯৪ শতাংশ বলা যেতে পারে। লিগ তালিকার প্রথম দুই স্থানে জায়গা করে নিয়ে আরসিবি পক্ষে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা ২৬ শতাংশ বলা যেতে পারে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও আইপিএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করেছে ইয়ন মর্গ্যানের দল। নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বাকি চার ম্যাচের তিনটিতে জিততে পারলে অনায়াসে প্লে-অফে পৌঁছে যাবে কেকেআর। দুটি ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছতে পারে শাহরুখ খানের দল। এক্ষেত্রে নাইট রাইডার্সের সম্ভাবনা ৩০ শতাংশ বলা যেতে পারে।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস

১০ পয়েন্ট খেলে ৮ পয়েন্ট অর্জন করা পাঞ্জাব কিংস নেট রান রেটে অনেকটাই পিছিয়ে রয়েছে। চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছতে লোকেশ রাহুলের দলকে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে তাদের সম্ভাবনা ২৭ শতাংশ বলা যেতে পারে। এখনও বেশ কয়েকটি কঠিন ম্যাচ খেলতে হবে পাঞ্জাব কিংসকে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

৯ ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাজস্থান রয়্যালস আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে। আজ জিতলে লিগ তালিকার চতুর্থ স্থানে পৌঁছে যাবেন সঞ্জু স্যামসনরা। সেক্ষেত্রে তাঁদের আইপিএলের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ৩৫ শতাংশ হয়ে যাবে। লড়াই কঠিন হলেও পাঞ্জাব কিংসের পক্ষে লিগ পর্বে প্রথম তিন স্থানে থেকে শেষ চারে ওঠার সম্ভাবনা ১০ শতাংশ বলা চলে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

চলতি আইপিএলে টানা তিন ম্যাচ হেরে লিগ তালিকার সপ্তম স্থানে নেমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা ২৪ শতাংশ বলা চলে। অসাধ্য সাধন করতে শেষ চারের মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছনোর লড়াই থেকে ছিটকে গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+