IPL 2021 : হেরেও নির্ভরতা অটুট, গুরু ধোনিকে শিষ্য বিরাটের আলিঙ্গনে আপ্লুত সোশ্যাল মিডিয়া

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ার পরেও সিএসকে অধিনায়ক এমএস ধোনিকে জড়িয়ে ধরলেন আরসিবি নেতা বিরাট কোহলি।

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত তার রেশ টিকিয়ে রাখতে পারেনি বিরাট কোহলির দল। পরপর দুই ম্যাচ হারের পর বেশ খানিকটা কোণঠাসা হয়েছে আরসিবি। বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। সেসবের মধ্যেই প্রতিপক্ষ দলের অধিনায়কের প্রতি আরসিবি নেতার আনুগত্য ও ভালোবাসা নেটিজেনদের মুগ্ধ করেছে। ভাইরাল হয়েছে সেই ছবি।

IPL 2021 : হেরেও নির্ভরতা অটুট, গুরু ধোনিকে শিষ্য বিরাটের আলিঙ্গনে আপ্লুত সোশ্যাল মিডিয়া

শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হওয়া ম্যাচের পর ফলাফলের উর্ধ্বে উঠে দুই দলের ক্রিকেটারদের একে অপরের প্রতি সৌজন্য সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে। সবচেয়ে প্রশংসীত হয়েছে পরাজিত দলের অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা। হেরে গিয়েও প্রতিপক্ষ দলের অধিনায়ক তথা গুরু এমএস ধোনির প্রতি নিজের আনুগত্য ও ভালোবাসা উজাড় করে দিতে কার্পণ্য করেননি বিরাট। যা নেটিজেনদের মন জয় করেছে।

শুক্রবার শারজায় ম্যাচ শেষের পর দুই দলের ক্রিকেটাররা যখন গল্পে মশগুল ছিলেন, তখন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি সিএসকের নেতা তথা তাঁর প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক এমএস ধোনিকে পিছন থেকে জড়িয়ে ধরেন। যথারীতি সেই ছবি লেন্সবন্দি হয়। কেউ বা কারা সেই মুহুর্তটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জেতা-হারার উর্ধ্বে উঠে ক্রিকেট আদ্যন্ত সৌজন্য ও ভদ্রলোকেদের খেলা এবং বিরাট কোহলি যে তাঁর প্রকৃষ্ট উদাহরণ, সে কথাই লিখেছেন নেটিজেনরা। কেউ আবার গুরু-শিষ্যের ভালোবাসা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন।

উল্লেখ্য আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। এরপর সংশ্লিষ্ট ফর্ম্যাটে আর টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকছেন না ভিকে। কাকতালীয়ভাবে উক্ত টুর্নামেন্টে ভারতীয় দলের মেন্টর হিসেবে ডাগ আউটে হাজির থাকবেন এমএস ধোনি। ক্যাপ্টেন কুলের পরামর্শ বিরাটকে অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি টুর্নামেন্ট জিততে সাহায্য করবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের আঙিনায় দুই ক্রিকেটারের মধ্যে যে সখ্যতা চোখে পড়েছে, তা ভারতীয় দলের ড্রেসিং রুমেও থাকবে বলে আশা বিশ্বের।

২০১৪ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন এমএস ধোনি। দলের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন বিরাট কোহলির হাতে। ২০১৭ সালে দেশের সীমিত ওভারের অধিনায়কত্বও অনুজ কোহলিকে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। একই জুটি আসন্ন টি২০ বিশ্বকাপে কোনও কামাল দেখাতে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+