ভারতে ফিরছে কি আইপিএল? কোন কোন শহরে কবে থেকে থেকে শুরু ইভেন্ট?
ভারতে ফিরছে কি আইপিএল? কোন কোন শহরে কবে থেকে থেকে শুরু ইভেন্ট?
করোনা ভাইরাসের অগ্নিচক্ষু এড়িয়ে যে তারা ফের ভারতেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর, তা আগেই জানিয়েছিল বিসিসিআই। সেই মতো কোমরও বাঁধতে শুরু করেছিল টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। পরিস্থিতি যাই হোক, সিদ্ধান্তে যে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এক সূত্রের খবরে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

ভারতেই হচ্ছে আইপিএল
বিসিসিআই সূত্রের তরফে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় ভারতেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১। দেশের ৬টি শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে বিসিসিআই সূত্রে খবর। ৫২ দিনের টুর্নাংমেন্টে ৬০টি ম্যাচ খেলা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

কবে থেকে শুরু টুর্নামেন্ট
বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে যে দেশের মাটিতে সম্ভবত ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল। ৩০ মে পর্যন্ত প্রতিযোগিতা চলবে বলেও খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আইপিএলের গভর্নিং কাউন্সিল করবে বলেও সূত্রের খবর।

কোন কোন শহরে ম্যাচ
বিসিসিআই সূত্রে খবর, আইপিএলের নক আউট পর্বের ম্যাচগুলি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লিগের ম্যাচগুলি দেশের পাঁচটি শহরে হবে বলে বোর্ড সূত্রে খবর। চেন্নাই, বেঙ্গালুরু, নয়া দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ম্যাচগুলি হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

ইতিমধ্যেই শেষ নিলাম
ইতিমধ্যেই আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার ক্রিস মরিসকে রেকর্ড দামে কিনেছে রাজস্থান রয়্যালস। মোটা অঙ্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইল জেমিয়েসন।












Click it and Unblock the Notifications