IPL 2021 : অধিনায়ক বিরাটের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি চেয়ারম্যান দিলেন কোন বার্তা
আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চেয়ারম্যান বিরাট কোহলি।
থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে রবিবার। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে দলের অধিনায়ক বিরাট কোহলির বড় ঘোষণা ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দিয়েছে। তারই প্রেক্ষিতে কোহলি সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করেছেন আরসিবি চেয়ারম্যান প্রথমেশ মিশ্র। ঠিক কী বলেছেন তিনি।

অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট
কিছুদিন আগেই ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। আসন্ন টি২০ বিশ্বকাপ শেষ হলেই তিনি গুরু দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দেশের ক্রিকেট প্রেমীদের ফের বড় বার্তা দিলেন বিরাট। এক টুইট বার্তায় জানান যে তিনি চলতি আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। যদিও কেরিয়ারের অবশিষ্ট সময়ে আরসিবি-র হয়ে আইপিএল খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন কিং কোহলি। অর্থাৎ আগামী মরসুম থেকে আরসিবি-র জার্সিতে কেবল ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখা যাবে।

কী বললেন আরসিবি চেয়ারম্যান
আগামী মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের নেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আরসিবি চেয়ারম্যান প্রথমেশ মিশ্র। তিনি কোহলিকে অসাধারণ ক্রিকেটার বলে সম্বোধন করে তাঁকে দলের সম্পদ আখ্যা দিয়েছেন। বিরাটের কাজের ধরন ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন প্রথমেশ। জানিয়েছেন, বিরাটের অধিনায়কত্ব ছাড়ার নিজস্ব সিদ্ধান্তকে তাঁরা সম্মান করেন। আরসিবি-র লিডারশিপ গ্রুপে কোহলি যে ছাপ রেখেছেন, তা অনবদ্য বলে উল্লেখ করেছেন দলের চেয়ারম্যান। অধিনায়ক না থাকলেও বিরাট দলের প্রবীণ সদস্য হিসেবে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন প্রথমেশ মিশ্র।

আইপিএলের মানোন্নয়ন
২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেলছেন বিরাট কোহলি। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর বক্তব্য, টুর্নামেন্ট আগের থেকে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়েছে। আইপিএলের প্রতিটি ম্যাচ থেকে তিনি প্রতিনিয়ত অনেক কিছু শিখে চলেছেন, যা তাঁকে সম্বৃদ্ধ করছে বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক। আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মোকাবিলা কঠিন হবে ধরে নিয়েই মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরাট কোহলি।

আইপিএলে বিরাট কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০৭৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। আইপিএলে পাঁচটি শতরান ও ৪০টি অর্ধশতরান হাঁকিয়েছেন আরসিবি অধিনায়ক। সর্বোচ্চ স্কোর ১১৩। উল্লেখযোগ্যভাবে আইপিএলে চারটি উইকেটও নিয়েছেন বিরাট।












Click it and Unblock the Notifications