IPL 2021 : অধিনায়ক রোহিত শর্মার মাঠে ফেরা নিশ্চিত করলেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ

আইপিএল ২০২১-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচেই মাঠে ফিরবেন রোহিত শর্মা।

করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ হেরে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। চিরশত্রু চেন্নাই সুুপার কিংস তাদের হারিয়ে দিয়েছে ২০ রানে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি যে ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়, তা ক্রিকেট প্রেমীদের মানতে কোনও সমস্যা নেই। সঙ্গে প্রশ্ন, কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে আটকে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের নৌকা ভাসিয়ে রাখতে কবে মাঠে ফিরছেন হিটম্যান। উত্তর দিলেন দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে।

IPL 2021 : অধিনায়ক রোহিত শর্মার মাঠে ফেরা নিশ্চিত করলেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে মাঠে নামেন কাইরন পোলার্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করা রোহিত শর্মার অনুপস্থিতি কিছুটা হলেও ক্রিকেট প্রেমীদের অবাক করে। একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার না থাকার বিষয়টি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। কারণ দলের দুই তারকার মুম্বই ইন্ডিয়ান্সের স্টপ গ্যাপ অধিনায়ক কাইরন পোলার্ডের বক্তব্য দুই তারকার অনুপস্থিতির কারণ স্পষ্ট হয়নি, ফের কবে তাঁরা মাঠে ফিরবেন, তাও জানা যায়। তাই জল্পনা নিরসনে মুখ খুলেছেন দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে।

মু্ম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের কথায়, রোহিত শর্মাকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ চোট নয়, সামান্য ফিটনেস সমস্যার কারণে দলের অধিনায়ককে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন রো। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের আগামী ম্যাচে রোহিত দলের প্রথম একাদশে থাকবেন বলেও জানিয়েছেন কোচ মাহেলা।

অন্যদিকে অনুশীলন চলার সময় সামান্য আঘাত পেয়েছেন হার্দিক পান্ডিয়া। চোট গুরুতর না হলেও টুর্নামেন্টের বাকিগুলির দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারকা অল রাউন্ডারকে প্রথম একাদশে রাখা হয়নি বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। আগামী ম্যাচে হার্দিককেও দলের প্রথম একাদশে দেখা যেতে পারে বলে আশা মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচের।

চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও আইপিএল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। আগামী ২৩ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+