Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021 : প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা ছুঁতে পারেন যে অনন্য রেকর্ড

আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব শুরুর আগে টি২০তে অনন্য রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা।

আর কয়েক ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দুবাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে শক্তিশালী চেন্নাই সুপার। চিরশত্রু দুই দলের মধ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ক্যাপ্টেন কুল এমএস ধোনির পরিকল্পনাকে তছনছ করতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে বিধ্বংসী ব্যাটিং আশা করা হচ্ছে। যার মাধ্যমে প্রথম ভারতীয় হিসেবে এক অনন্য টি২০ রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন হিটম্যান। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

৪০০ ছক্কার মালিক

৪০০ ছক্কার মালিক

সীমিত ওভারের স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত রোহিত শর্মা চার ভারতীয় ব্যাটসম্যানদের একজন, যাঁরা টি২০ ক্রিকেটে তিনশোর বেশি ছক্কা হাঁকিয়েছেন। তবে এই তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। টি২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৯৭টি ওভার বাউন্ডারি এসেছে হিটম্যানের ব্যাট থেকে। আজ রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি ছক্কা হাঁকাতে পারলেই চারশোর ঘরে প্রবেশ করবেন টিম ইন্ডিয়ার ওপেনার। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নজিরের মালিক হবেন রোহিত শর্মা। বিশ্ব তালিকার সপ্তম স্থানে পৌঁছে যাবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

ভারতীয়দের তালিকা

ভারতীয়দের তালিকা

টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। ৩৯৭টি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। টি২০ ক্রিকেটে ৩২৪টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাই সুপার কিংসের ভরসা। টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। আন্তর্জাতিক ও আইপিএল মিলিয়ে টি২০ ক্রিকেটে ৩১৫টি ছক্কা হাঁকিয়েছেন ক্যাপ্টেন কোহলি। ভারতীয়দের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে তিনশোটি ছক্কা হাঁকানো শেষ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। যিনি এই ফর্ম্যাটে এখনও পর্যন্ত মোট ৩০৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

টি২০তে সবচেয়ে বেশি ছক্কা

টি২০তে সবচেয়ে বেশি ছক্কা

টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেইল এই ফর্ম্যাটে সর্বাধিক ছক্কাও হাঁকিয়েছেন। ক্যারিবিয়ান কিংবদন্তি নিজের ২০ ওভারের ক্রিকেট কেরিয়ারে ১০৪২টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই কাইরন পোলার্ড। যিনি নিজের টি২০ কেরিয়ারে ৭৫৫ ছক্কা হাঁকিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন। ২০ ওভারের ক্রিকেটে দুই তারকার ওভার বাউন্ডারির সংখ্যা যথাক্রমে ৫০৯, ৪৮৫। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন টি২০ ক্রিকেটে ৪৬৭টি ছক্কা হাঁকিয়েছেন। ৪৩০টি ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। এই ফর্ম্যাটে চারশো থেকে এক ছক্কা দূরে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

রোহিত শর্মার টি২০ কেরিয়ার

রোহিত শর্মার টি২০ কেরিয়ার

প্রথম শ্রেণি, আইপিএল এবং আন্তর্জাতিক স্তর মিলিয়ে টি২০ ফর্ম্যাটে মোট ৩৫০টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৯৩১৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৬টি শতরান ও ৬৫টি অর্ধশতরান সামিল রয়েছে। টি২০ ক্রিকেটে মোট ৮১৫টি চার মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। দেশের হয়ে ১১১টি ২০-২০ ওভারের ম্যাচ খেলেছেন রোহিত। ২৮৬৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দেশের জার্সিতে টি২০ ফর্ম্যাটে চারটি শতরান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। আন্তর্জাতিক স্তরে ২০ ওভারের ক্রিকেটে ১৩৩টি ছক্কা হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+