Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্পট ফিক্সিংয়ে কেরিয়ার শেষ,ফের আইপিএল দিয়েই পুর্ণজন্ম হতে পারে শ্রীসন্থের,কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে পারে?

স্পটফিক্সিংয়ে কেরিয়ার শেষ, ফের আইপিএল দিয়েই পুর্ণজন্ম হতে পারে শ্রীসন্থের, কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে পারে?

আইপিএলে স্পট ফিক্সিং করায় কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। ফিক্সিংয়ের মতো বড় অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে ক্রিকেট থেকে ৭ বছর নির্বাসনের মুখে পড়তে হয়। এবার সেই আইপিএল দিয়েই ক্রিকেট কামব্যাক হতে পারে।

স্পটফিক্সিংয়ে কেরিয়ার শেষ, ফের আইপিএল দিয়েই পুর্ণজন্ম হতে পারে শ্রীসন্থের, কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে পারে?

ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের হয়ে ম্যাচ দিয়ে ৭ বছরের নির্বাসনের পর ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন শ্রীসন্থ। এবার শোনা যাচ্ছে আইপিএলে খেলতে পারেন তিনি।

চলতি বছরের সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট শ্রীসন্থ ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। বল হাতে খুব বেশি উইকেট না পেলেও তাঁর আগ্রাসী বোলিং ফ্যানদের মনে ধরেছে। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের মধ্যে না থাকলেও মাঠে ফিরে শ্রীসস্থকে কিন্তু সমস্যায় পড়তে হয়নি। ফেব্রুয়ারিতে আইপিএলে মিনি নিলাম রয়েছে।

শোনা যাচ্ছে এবার নিলামে শ্রীসন্থের নাম থাকতে পারে। ২০১৩ সালে এই রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ই স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হন তিনি। এবার নিলামে তাঁর নাম থাকলে রাজস্থান, মুম্বই, কিংস ইলেভেন পঞ্জাব, চেন্নাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজি শ্রীসন্থকে নিতে ঝাঁপাতেই পারে। এই ফ্র্যাঞ্চাইজিগুলিতে এবছর দেশীয় পেসার প্রয়োজন। সেক্ষেত্রে শ্রীসন্থ ভালো বিকল্প হতেই পারে।

আইপিএলে ৪৪ ম্যাচ খেলে শ্রীসন্থ ৪০ উইকেট নিয়েছেন। এবার ৩৭ বছর বয়সী শ্রীসন্থ ২০২১ সালের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি পেয়ে কোটি টাকার ক্রিকেট লিগে ফের মাঠে ফিরতে পারেন কিনা দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+