আনফিট বরুণের হয়ে ভোগলেকে একহাত কেকেআর সিইও-র, প্রস্তুতি শুরুর অপেক্ষা
আনফিট বরুণের হয়ে ভোগলেকে একহাত কেকেআর সিইও-র, প্রস্তুতি শুরুর অপেক্ষা
বিসিসিআইয়ের ২ কিমি টেস্টে পরপর দুই বার অকৃতকার্য হওয়া স্পিনার বরুণ চক্রবর্তীর জন্যই হা-পিত্যেসে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২০ সালের আইপিএলে সাড়া জাগানো এই ক্রিকেটারকে যেনতেন প্রকারেণ খেলাতে বদ্ধপরিকর শাহরুখ শিবির। কেকেআরের বরুণ প্রীতি এতটাই যে তাঁর দিকে ছুটে আসা সমালোচনার সঙ্গে লড়াই করতেও পিছপা হলেন না দলের সিইও ভেঙ্কি মাইসোর।

বরুণের অপেক্ষায় কেকেআর
বিসিসিআইয়ের নতুন নিয়মে এবারের আইপিএলে দলগুলি নিজেদের পছন্দ এবং স্বাচ্ছন্দ্যের ঘরের মাঠে একটিও ম্যাচ খেলতে পারবে না। তাই কলকাতার বাইরেই শুভমান গিলদের নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে নাইটদের। মুম্বইয়ের কেকেআর অ্যাকাডেমিতেই এবার প্রাক মরসুম প্রস্তুতি সারবে শাহরখ খানের দল। কিন্তু সেই শিবিরে স্পিনার বরুণ চক্রবর্তীর সংযুক্তিকরণ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও প্রিয় ক্রিকেটারকে নিয়ে আশায় রয়েছে কেকেআর ম্যানেজমেন্ট।

আনফিট বরুণ
২০২০ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার সৌজন্য দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। জীবনে প্রথমবারের জন্য নীল জার্সি গায়ে চাপানোর আগে তাঁকে বিসিসিআইয়ের বাধ্যতামূলক ২ কিমি ফিটনেস টেস্টে অংশ নিতে হয়। বরুণকে দুই বার সুযোগ দেওয়া হয়। প্রতি বারই তিনি নিজেকে ফিট প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে তাঁকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য কাঁধে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েও বরুণকে বাদ পড়তে হয়েছিল। কেকেআর স্পিনার সেই চোট থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি বলে মনে করা হচ্ছে।

ভোগলেকে মাইসোরের উত্তর
বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে অকৃতকার্য হওয়ার পর বরুণ চক্রবর্তীর সমালোচনায় সরব হয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। রীতিমতো টুইট করে কেকেআর স্পিনারকে তিনি কার্যত অপমান করেন। গুছিয়ে যার উত্তর দিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।

আইপিএল ২০২০-তে বরুণের পারফরম্যান্স
২০২০ সালের আইপিএলে কেকেআরের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। তাঁর ২০ রান দিয়ে নেওয়া ৫ উইকেট টুর্নামেন্টের সেরা স্পেল হিসেবে পরিগণিত হয়েছে।












Click it and Unblock the Notifications