IPL 2021 : শনিবারের ডাবল হেডারে চার দলের যে যে ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে তাকিয়ে বিশ্ব

আইপিএলের শনিবারের ডাবল হেডারে যে যে ক্রিকেটারের দিকে বিশেষ নজর থাকবে।

আজ আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হতে চলেছে। দুপুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মোকাবিলায় নামতে চলেছে পাঞ্জাব কিংস। দুই ক্ষেত্রেই তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে এই দুই ম্যাচে কোন কোন ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে নজর থাকবে বিশ্বের।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ঋষভ পন্থ। প্রশংসীত হয়েছে তাঁর অধিনায়কত্বও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচেও তাঁর থেকে সেরাটা দেখতে চান ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ২৪৮ রান করেছেন ঋষভ। টুর্নামেন্টের সবকটি সংস্করণ মিলিয়ে ৭৭টি ম্যাচ খেলে ২৩২৭ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

কেএল রাহুল

কেএল রাহুল

চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন কেএল রাহুল। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। গত ম্যাচে ব্যাট হাতে নিজের ঝলক দেখিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আজও তাঁর কাছ থেকে বড় ইনিংস দেখতে চায় বিশ্ব। আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে ৮৯টি ম্যাচ খেলে ৩০২৭ রান করেছেন রাহুল।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪২২ রান করেছেন শিখর ধাওয়ান। কমলা টুপি জয়ের সম্ভাব্য তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন গব্বর। টুর্নামেন্টের ষষ্ঠ ব্যাটার হিসেবে পরপর ৬টি সংস্করণে চারশোর বেশি রান করা দিল্লি ক্যাপিটালসের ওপেনার আজ নজরে থাকবেন। আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত ১৮৫টি ম্যাচ খেলে ৫৬১৯ রান করেছেন শিখর। ২টি শতরান ও ৪৪টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন গব্বর।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে কোনও রান না করেই সাজঘরে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরবাদকে জিততে হলে অস্ট্রেলীয় ওপেনারের ব্যাট থেকে বড় রান বেরোনো ভীষণভাবে প্রয়োজন। চলতি আইপিএলে ফর্মে নেই ওয়ার্নার। সাতটি ম্যাচ খেলে ১৯৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে ৫৪৪৭ রান রয়েছে বাঁ-হাতি ব্যাটারের। আইপিএলে চারটি শতরান ও পঞ্চাশটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন চলতি আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে ২৮১ রান করেছে। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচ জিততে হলে রাজস্থান দলের নেতাকে বড় ইনিংস খেলতে হবে। আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলে ২৮৬৫ রান করেছেন সঞ্জু। তিনটি শতরান ও ১৩টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+