কেকেআর-কে ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত হরভজন, শাহরুখ শিবিরকে ভাজ্জির ধন্যবাদ

কেকেআর-কে ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত হরভজন, শাহরুখ শিবিরকে ভাজ্জির ধন্যবাদ

আইপিএল ২০২১-এর নিলামের শেষ বেলায় চালিয়ে খেলে বেশ কয়েকজন মনের মতো ক্রিকেটারকে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের মধ্যে অন্যতম ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হরভজন সিংয়ের নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেকেআর প্রেমীরা। ভাজ্জির অভিজ্ঞতা আগামী আইপিএলে কাজে আসবে বলে মনে করা হচ্ছে। কেকেআরে খেলতে মুখিয়ে রয়েছেন হরভজন নিজেও।

কেকেআর-কে ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত হরভজন, শাহরুখ শিবিরকে ভাজ্জির ধন্যবাদ

আইপিএল ২০২১-এর নিলাম শেষের পর টুইট করেন হরভজন সিং। যেখানে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ভাজ্জি। একই সঙ্গে জানিয়েছেন যে, আইপিএল ২০২১-এ কেকেআরের হয়ে তিনি নিজের ১০০ শতাংশ উজাড় করে দেবেন। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২০ সালের আইপিএল খেলার কথা ছিল হরভজন সিংয়ের। করোনা ভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া টুর্নামেন্টে অংশ নেননি ভাজ্জি। আইপিএল ২০২১-এর নিলামের আগে তাঁকে ছেড়েও দেয় মহেন্দ্র সিং ধোনির দল। তবে মিনি নিলামের জন্য চূড়ান্ত তালিকায় হরভজনের নাম অন্তর্ভূক্ত হয়।

নিলামের প্রথম রাউন্ডে হরভজন সিং-কে কিনতে রাজি হয়নি কোনও দল। কিন্তু দ্বিতীয়বার ভাজ্জির নাম তোলা হলে তাঁকে নিতে কোনও ভুল করেনি কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইস ২ কোটি টাকায় হরভজনকে কেনে শাহরুখ খানের দল। আইপিএলে এখনও পর্যন্ত ১৬০টি ম্যাজচ খেলে ১৫০টি উইকেট নিয়েছেন টার্বুনেটর। এবারও তাঁর কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+