আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাটের মুখ, অপেক্ষা কেকেআর ফ্যানদের

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাটের মুখ, অপেক্ষা কেকেআর ফ্যানদের

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলা আন্দ্রে রাসেল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। টুর্নামেন্টে এখনও রানে তিন অঙ্কের ঘর পেরোতে পারেননি ক্যারিবিয়ান তারকা। আর তাঁর ব্যাট খুললে যে আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরিত্রাণ পাবে, তা আর বলার অপেক্ষা রাখে কি!

নেটে সময় দিচ্ছেন রাসেল

নেটে সময় দিচ্ছেন রাসেল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলা আন্দ্রে রাসেল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে হাত খুলেও সাজঘরে ফিরে যেতে হয়েছিল কেকেআর তারকাকে। গত ম্যাচগুলির ভুল থেকে শিক্ষা নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ভাল কিছু করতে বদ্ধপরিকর ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কেকেআরের অনুশীলনে নেটে ব্যাট হাতে সময় কাটাতে দেখা যায় রাসেলকে। কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতেও দেখা যায় মাসেল ম্যানকে।

চলতি আইপিএলে কত রান

চলতি আইপিএলে কত রান

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ৭১ রান করেছেন আন্দ্রে রাসেল। বল হাতে এখনও পর্যন্ত ছয় উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার।

রাসেলের আইপিএল কেরিয়ার

রাসেলের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৭১টি ম্যাচ খেলে ১৪৭১ রান করেছেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮। ৬১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

রাসেলের দিকে তাকিয়ে কেকেআর

রাসেলের দিকে তাকিয়ে কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর-কে জিততে হলে আন্দ্রে রাসেলকে যে পারফরম্যান্স করতেই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেদিকেই তাকিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+