আইপিএল ২০২০ : মুখোমুখি বিরাট-রাবাডা, আজ শেষ হাসি হাসবেন কোন রথি? লড়াইয়ে এগিয়ে কে?

আইপিএল ২০২০ : মুখোমুখি বিরাট-রাবাডা, আজ শেষ হাসি হাসবেন কোন রথি? এগিয়ে কে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। আজ সন্ধ্যায় শুরু হবে খেলা। এই মোকাবিলায় আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দিল্লি ক্যাপিটালসের তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাডার হাড্ডাহাড্ডি লড়াইও যে জমবে, সে ব্যাপারে ক্রিকেট প্রেমীদের মনে কোনও সন্দেহ নেই।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিরাটের রান

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিরাটের রান

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কুড়ির বেশি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আরসিবি অধিনায়কের ব্যাট থেকে আটশোরও বেশি রান এসেছে।

আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে রাবাডার পারফরম্যান্স

আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে রাবাডার পারফরম্যান্স

আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন কাগিসো রাবাডা। ছয় উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। ২০১৯ সালের আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রাবাডা।

আইপিএলে কোহলি বনাম রাবাডা

আইপিএলে কোহলি বনাম রাবাডা

আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার কাগিসো রাবাডার বিরুদ্ধে ১২ বল খেলে ১৩ রান করেছেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়ককে এখনও পর্যন্ত একবার আউট করেছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বত্রাস ফাস্ট বোলার। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে রাবাডা যে বিরাটের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন, তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়।

আজ লড়াই হাড্ডাহাড্ডি

আজ লড়াই হাড্ডাহাড্ডি

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের ফলাফল বিরাট কোহলি ও কাগিসো রাবাডার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। আজ দুই ক্রিকেটারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+