জাতীয় দলের ম্যাচ থেকে আইপিএল, ক্রিকেট মাঠে এই কুসংস্কার মেনে চলেন বিরাট

জাতীয় দলের ম্যাচ থেকে আইপিএল, ক্রিকেট মাঠে এই কুসংস্কার মেনে চলেন বিরাট

শুরুটা ভালো না হলেও আইপিএল ২০২০তে এই মুহূর্তে স্বপ্নের ফর্মে বিরাট কোহলি। এক ম্যাচ আগেই চেন্নাইয়ের বিরুদ্ধে ৫২ বলে ৯০ রান হাঁকিয়েছেন। আইপিএলে রানে ফিরে দুটি অর্ধশতরানও হয়ে গিয়েছে। আজ শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ম্যানেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে আড্ডা দিলেন ভারত অধিনায়ক বিরাট।

মাঠে এই কুসংস্কার মেনে চলেন জানিয়েছেন কোহলি

মাঠে এই কুসংস্কার মেনে চলেন জানিয়েছেন কোহলি

সেই আড্ডাতেই পেপকে মাঠে বিরাট কোন কুসংস্কার মেনে চলেন জানিয়েছেন। কোহলির কথায়, 'ক্রিকেট মাঠে আমাকে বেশিরভাগ সময় সাদা জুতো পড়তে দেখা যায়। বিশেষ করে ব্যাটিংয়ের সময়। ব্যাটিংয়ের সময় প্রতি সেকেন্ডে আমি নিজের সেরাটা দিতে চাই। যেকানও ম্যাচেই ব্যাটিংয়ের সময় আমি সাদা জুতো পড়ে খেলি। এটা আমার অন্যতম কুসংস্কার।'

একনজরে চলতি আইপিএলে বিরাটের রান

একনজরে চলতি আইপিএলে বিরাটের রান

চলতি আইপিএলে বিরাট ৭ ম্যাচ খেলে ২৫৬ রান হাঁকিয়েছেন। আইপিএলে শেষ চাঁর ইনিংসে তিনবার অপরাজিত রয়েছেন কোহলি। শেষ চার ইনিংসে কোহলির ব্যাটে ৭২*, ৪৩, ৯০*, ৩৩* রান এসেছে।

আইপিএলে বিরাটের মোট রান

আইপিএলে বিরাটের মোট রান

আইপিএলে বিরাট কোহলি ১৮৪ ম্যাচ খেলে ৫৬৬৮ রান হাঁকিয়েছেন। ৫টি সেঞ্চুরি ও ৩৮ টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএলে কোহলির ব্যাটে ছক্কার সংখ্যা ১৯৭টি।

ভারতে এসে বিরাটের থেকে ক্রিকেট শিখতে চান গুয়ার্দিওলা

ভারতে এসে বিরাটের থেকে ক্রিকেট শিখতে চান গুয়ার্দিওলা

আড্ডায় ম্যানেস্টার সিটি কোচ বলেছেন, 'আমার ভারতে আসার ইচ্ছা রয়েছে। করোনা পরিস্থিতি শেষ হলেই একটা শর্তে ভারতে যেতে পারি। বিরাট কোহলি যদি আমায় ক্রিকেট শেখায় আমি অবশ্যই ভারতে আসতে ইচ্ছুক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+