আইপিএল ২০২০ : প্রথম ভারতীয় হিসেবে অবিস্মরণীয় রেকর্ড থেকে ১০ রান দূরে বিরাট

আইপিএল ২০২০ : প্রথম ভারতীয় হিসেবে অবিস্মরণীয় রেকর্ড থেকে ১০ রান দূরে বিরাট

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিকে যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের লড়াই দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট দুনিয়া, ঠিক তখনই সবার অলক্ষ্যে প্রথম ভারতীয় হিসেবে অনন্য রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। অবিস্মরণীয় ওই রেকর্ড থেকে মাত্র ১০ রান দূরে রয়েছেন আরসিবি অধিনায়ক।

টি-টোয়েন্টি ৮৮৯০ রান বিরাটের

টি-টোয়েন্টি ৮৮৯০ রান বিরাটের

আন্তর্জাতিক, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোট ২৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তিন স্তর মিলিয়ে এখনও পর্যন্ত ৮৮৯০ রান করেছেন ভারত অধিনায়ক। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৫০২ রান এসেছে আইপিএল থেকে।

১০ রান দূরে বিরাট

১০ রান দূরে বিরাট

আজ দিল্লি ক্যাপিটালসের আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আর দশ রান করলেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য মাইলফলক স্পর্শ করবেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ হবে বিরাটের।

তালিকার শীর্ষ কোন ব্যাটসম্যান

তালিকার শীর্ষ কোন ব্যাটসম্যান

বিরাট কোহলি আজ যে নজির গড়ার মুখে দাঁড়িয়ে, সেই ধাপ অনেক আগেই পেরিয়ে গিয়েছেন ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে ৪০৪টি ম্যাচ খেলে ১৩২৯৬ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাইরন পোলার্ড এখনও পর্যন্ত ৫১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০৩৭০ রান করেছেন।

বিরাটের ঠিক আগে রয়েছেন কোন ব্যাটসম্যান

বিরাটের ঠিক আগে রয়েছেন কোন ব্যাটসম্যান

এই অনন্য ক্লাবের তৃতীয় সদস্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। টি-টোয়েন্টিতে ৩৯২টি ম্যাচ খেলে ৯৯২৬ রান করেছেন শোয়েব। বিরাট কোহলির খুব কাছে রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+