আইপিএল ২০২০ : প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে এই মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি

আইপিএল ২০২০: প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে এই মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন ব্যাটে দশ রান হাঁকাতেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান হাঁকিয়ে ফেললেন বিরাট কিং কোহলি। আন্তর্জাতিক, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোট ২৮৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাট এই রান হাঁকালেন। প্রসঙ্গত চলতি আইপিএলে বিরাট আগের ম্যাচেই প্রথম ক্রিকেটার হিসাবে ৫৫০০ রানের গণ্ডি পার করেছেন।

আইপিএল ২০২০ : প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে এই মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে সর্বাধিক রান হাঁকানোর বিরাট ৭ নম্বরে রয়েছেন। এই তালিকায় ৪০৪টি ম্যাচ খেলে ১৩২৯৬ রান হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্রিস গেইল শীর্ষে রয়েছেন।

তালিকার দ্বিতীয় স্থানে কাইরন পোলার্ড। এখনও পর্যন্ত ৫১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০৩৭০ রান করেছেন পলি। তিন, চার, পাঁচ ও ছয় যথাক্রমে শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাককুলাম ও ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ রয়েছেন।

প্রসঙ্গত টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান হাঁকানোর দিন বিরাট, দলকে জিতিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারলেন না। দিল্লির বিরুদ্ধে ৩৯ বলে ৪৩ রান হাঁকিয়ে বিরাট কোহলি কাগিসো রাবাদার শিকার হয়ে সাজঘরে ফেরেন। কোহলির এদিনের ইনিংস ২টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+