আইপিএল ২০২০ : ত্রিপাঠীর পরিবর্তে ওপেনে নেমে মাত্র ৮! কেকেআরের অদ্ভুত সিদ্ধান্তে ট্রোলড ব্যান্টন

আইপিএল ২০২০ : ত্রিপাঠীর পরিবর্তে ওপেনে নেমে মাত্র ৮! মসকরার পাত্র ব্যান্টন

কী এমন হল যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫১ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলা রাহুল ত্রিপাঠীকে পছন্দের জায়গা থেকে আচমকাই সরিয়ে দিল কেকেআর! ব্যর্থ হল সেই পদক্ষেপ। ব্যর্থ হলেন টম ব্যান্টন। লাভের লাভ, সোশ্যাল মিডিয়ায় মসকরার পাত্র হলেন ইংল্যান্ড ওপেনার।

আইপিএল ২০২০ : ত্রিপাঠীর পরিবর্তে ওপেনে নেমে মাত্র ৮! কেকেআরের অদ্ভুত সিদ্ধান্তে ট্রোলড ব্যান্টন

বিতর্কিত বোলিং অ্যাকশনের জেরে শাস্তির মুখে দাঁড়িয়ে থাকা স্পিনার সুনীল নারিনকে বাদ দিয়ে আরসিবি-র বিরুদ্ধে দল সাজায় কেকেআর। পরিবর্তে টম ব্যান্টনকে খেলান দীনেশ কার্তিকরা। তা বলে আরসিবি-র দেওয়া ১৯৫ রানের লক্ষ্যে তাড়া করার জন্য সফল রাহুল ত্রিপাঠীর পরিবর্তে ইংল্যান্ড ব্যাটসম্যানকে ওপেন করতে নামাবে শাহরুখ খান শিবির, তা হয়তো ভাবতেই পারেননি ক্রিকেট প্রেমীরা। স্বভাবতই এক ধাক্কায় প্রত্যাশার পারদ চড়ে গিয়েছিল উচ্চগ্রামে।

আদতে ঘটল ঠিক উল্টো ঘটনা। আইপিএলে প্রথমবার ওপেন করতে নেমে ১২টি বল খেলে ফেলেন টম ব্যান্টন। ছটফট করতে থাকা কেকেআর ওপেনার আউট হলেন মাত্র ৮ রানে। ব্যাটিং স্ট্রাইক সর্বসাকুল্যে ৬৬.৬৭। খুব স্বাভাবিকভাবেই কেকেআরের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

শারজায় আরসিবি-র বিরুদ্ধে জঘন্য ব্যাটিং করে সোশ্যাল মিডিয়ায় মসকরার পাত্র হলেন টম ব্যান্টন। তর্জন-গর্জনের পর ইংল্যান্ড ওপেনারের হতশ্রী পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন কেকেআর প্রেমীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+