আইপিএল ২০২০: সিএসকের নতুন লাইফ লাইন পাওয়ার দিনে আলোচনায় '১ নম্বরে কেন নামছেন না ধোনি'!
আইপিএল ২০২০: সিএসকের নতুন লাইফ লাইন পাওয়ার দিনে আলোচনায় '১ নম্বরে কেন নামছেন না ধোনি'!
হারের হ্যাটট্রিকের পর কিংস ইলেভেন পঞ্জাবকে দশ উইকেটে হারিয়ে আইপিএল ২০২০ তে নতুন লাইফ লাইন পেল চেন্নাই সুপার কিংস। রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দশ উইকেটে জয় সিএসকের।

নতুন আত্মবিশ্বাসে প্রত্যাবর্তন সিএসকের
একদিন আগে ওয়াটসন টুইটে জানিয়েছিলেন, চেন্নাইয়ের হয়ে পারফেক্ট গেম আসছে। এরপরই ররিবার ৮৩ রানে হাঁকিয়ে আইপিএল ২০২০তে প্রথমবারের জন্যে রানের ছন্দে ফিরছেন ওয়াটসন। পঞ্জাবকে দশ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করে আইপিএলে দারুণভাবে প্রত্যাবর্তন ধোনির সিএসকের।

হারের হ্যাটট্রিকের পর জয়ের ছন্দে ফেরা
প্রসঙ্গত আইপিএল ২০২০তে ধোনির দলের সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটি জেতার পর আইপিএল ২০২০তে ধোনির চেন্নাই সুপার কিংস দল টানা ৩ ম্যাচ হেরে বসে। হারের হ্যাটট্রিকের পর রবিবার চেন্নাই অবশেষে ওপেনারদের কাঁধে চেপে জয়ে ফিরল।

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা
অন্যদিকে ১০ উইকেটে ম্যাচ জিতলেও আলোচনায় ধোনির ব্যাটিং অর্ডার। ম্যাচে ওয়াটসন ও ডুপ্লেসিস যখন পাঞ্জাবের বোলারদের শাসন করছিলে তখন, ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিংকে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে সুনীল গাভাসকর প্রশ্ন ছুঁড়ে দেন।

কী বলেছিলেন সুনীল গাভাসকর
প্রশ্নে ফ্লেমিংকে গাভাসকর জিজ্ঞাসা করেন, 'আজ যদি কোনও উইকেট না হারিয়েই তোমরা ম্যাচ জিতে নাও, তা হলে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে কোনও আলোচনাই হবে না। তাই না?'

ধোনির দলের কোচ ফ্লেমিং যা উত্তর দিলেন
গাভাসকরের এই প্রশ্নে এরপর ফ্লেমিং মজা করে বলেন, 'এরপরও প্রশ্ন উঠবে। এ বার হয়তো জিজ্ঞাসা করা হবে ধোনিকে কেন এক নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে না। আমি এ রকম প্রশ্নের জন্যও প্রস্তুত রয়েছি!'












Click it and Unblock the Notifications