আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, জেনে নেওয়া যাক। চিনে নেওয়া যাক দুই শিবিরের গেম চেঞ্জারদের।

মুখোমুখি পাঞ্জাব ও হায়দরাবাদ
আইপিএলে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪ বার জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাই এবার জিততে মরিয়া কেএল রাহুলরা।

শেষ দুই ম্যাচের ফল
২০১৯ আইপিএলের দুটি লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচ ৪৫ রানে জিতে মধুর বদলা নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দলের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ারদের মতো দক্ষ ব্যাটসম্যানরাও রয়েছেন।
বোলিং : চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট উইকেট নিয়ে ফেলা কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার মহম্মদ শামি, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন। সঙ্গে রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিনদের সাহায্য তিনি পাবেন বলেই আশা করা যায়।

সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও।
বোলিং : ভুবনেশ্বর কুমারের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করলেন রশিদ খান। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো ফাস্ট বোলাররা।












Click it and Unblock the Notifications