কবে শুরু হবে আইপিএল, জল্পনার অবসান সোমবার!

কবে শুরু হবে আইপিএল, জল্পনার অবসান সোমবার!

কবে শুরু হবে ২০২০-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তা সোমবার জানা যেতে পারে বলে সূত্রের খবর। কারণ ওই দিনই আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসতে চলেছে বলে খবর। বৈঠকে আইপিএল সূচি, খেলার সময় নির্ধারিত হতে পারে বলে বিসিসিআই-র একটি সূত্র মারফত জানানো হয়েছে।

কবে শুরু হবে আইপিএল, জল্পনার অবসান সোমবার!

ইতিমধ্যেই ২০২০ আইপিএলের নিলাম হয়ে গিয়েছে। প্রতিটি দলই দর হাঁকাহাঁকি করে তাদের পছন্দের ক্রিকেটারদের কিনতে সক্ষম হয়েছে। যদিও কবে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট লিগ, তা এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, চলতি বছরই অস্ট্রেলিয়ায় পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেসব মাথায় রেখে আইপিএলের চূড়ান্ত সূচি নির্ধারণ করতে বেশ বেগ পেতে হচ্ছে বিসিসিআই-কে।

ভারতীয় বোর্ডের একটি সূত্র মারফত জানানো হয়েছে যে সম্ভবত মার্চের শেষে শুরু হতে পারে ২০২০-র ইন্ডিয়ান সুপার লিগ। মে মাসের শুরুতে শেষ হতে পারে প্রতিযোগিতা। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সোমবারের বৈঠকে প্রতিযোগিতার চূড়ান্ত সূচি, খেলার সময় প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+