আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কার দিকে ঝুঁকে, গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কার দিকে ঝুঁকে, গেম চেঞ্জার কারা?

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস

মুখোমুখি আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস

আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ বার জিতেছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস (একদা ডেয়ারডেভিলস)। অর্থাৎ পাল্লা ভারী বেঙ্গালুরুর। তবে আজকের ম্যাচে হিসেব পাল্টে যেতে পারে।

শেষ দুই ম্যাচের ফলাফল

শেষ দুই ম্যাচের ফলাফল

২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল শ্রেয়স আইয়ার শিবির। দ্বিতীয় ম্যাচেও বিরাট কোহলির দলকে ১৬ রানে টেক্কা দিয়েছিল রাজধানীর যোদ্ধারা।

আরসিবি-র গেম চেঞ্জার কারা

আরসিবি-র গেম চেঞ্জার কারা

ব্যাটিং : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ফর্মে ফেরা অধিনায়ক বিরাট কোহলি আজকের ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান গেম চেঞ্জার হতে পারেন। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ।

বোলিং : আরসিবির বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দলে নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররাও রয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের গেম চেঞ্জার কারা

দিল্লি ক্যাপিটালসের গেম চেঞ্জার কারা

ব্যাটিং : কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলা অধিনায়ক শ্রেয়স আইয়ার আজকের ম্যাচেও গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। দলে রয়েছেন পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থের মতো দক্ষ ব্যাটসম্যানরা।

বোলিং : দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ কাগিসো বারাডা। দলে রবিচন্দ্রণ অশ্বিন, অমিত মিশ্রের মতো অভিজ্ঞ বোলররাও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+