আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, দুই দলের শেষ ৪ ম্যাচের ফলাফল জেনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, দুই দলের শেষ ৪ ম্যাচের ফলাফল জেনে নেওয়া যাক

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ দুপুর আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক, মুখোমুখি সাক্ষাতে শেষ চার ম্যাচে দুই দলের মোকাবিলার ফলাফল।

২০১৯ সালের আইপিএলের প্রথম ম্যাচ

২০১৯ সালের আইপিএলের প্রথম ম্যাচ

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কেকেআর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল কলকাতা। ৫০ বলে ৬৭ রান করেছিলেন রবিন উথাপ্পা। ৩৪ বলে ৬৩ রান করেছিলেন নীতীশ রানা। জবাবে ১৯০ রানে থেমে গিয়েছিল পাঞ্জাবের ইনিংস। ৪০ বলে ৫৯ রান করেছিলেন ডেভিড মিলার। ২ উইকেট নিয়েছিলেন কেকেআরের আন্দ্রে রাসেল।

২০১৯ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

২০১৯ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

ঘরের মাঠ মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছিল পাঞ্জাব। ২৪ বলে ৫৫ রান করেছিলেন স্যাম কারান। দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। ৪৯ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন শুভমান গিল।

 ২০১৮ আইপিএলের প্রথম ম্যাচ

২০১৮ আইপিএলের প্রথম ম্যাচ

ঘরের মাঠে কেকেআরের মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করেছিল নাইটরা। ৪১ বলে ৭৪ রান করেছিলেন ক্রিস লিন। ক্রিস গেইল ও কেএল রাহুলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ জিতেছিল পাঞ্জাব। ৩৮ বলে ৬২ রান করেছিলেন গেইল। ২৭ বলে ৬০ করেছিলেন রাহুল।

২০১৮ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

২০১৮ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। ৩৬ বলে ৭৫ রান করেছিলেন সুনীল নারিন। জবাবে ২১৪ রানে আটকে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২৯ বলে ৬৬ রান করেছিলেন কেএল রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+