আরসিবি বনাম পাঞ্জাব: জোড়া '২০০'-র মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

আরসিবি বনাম পাঞ্জাব: জোড়া '২০০'-র মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

আইপিএল ২০২০তে আজ জোড়া '২০০'-র মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। বিরাটের দল আরসিবি আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে। শারজায় বিরাট বনাম শামি থেকে রাহুল বনাম চাহাল ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এই ম্যাচে দুশো হাঁকানোর সামনে বিরাট।

আরসিবির জার্সিতে মাইলস্টোন

আরসিবির জার্সিতে মাইলস্টোন

আরসিবির জার্সিতে বিরাট কোহলি আজ ২০০তম ম্যাচ খেলতে চলেছেন। ব্যাঙ্গালোরের হয়ে বিরাট এখনও পর্যন্ত ১৮৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। শারজার বিরাট ১৮৫তম আইপিএল ম্যাচে নামবেন। এছাড়া আরসিবির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০'তে কোহলি ১৫টি ম্যাচ খেলেছেন। এদিন দলের পক্ষ থেকে টুইটে কোহলির ২০০ ম্যাচে মাঠে নামতে চলার কথা জানানো হয়েছে।

২০০ হাঁকানোর সামনে বিরাট

২০০ হাঁকানোর সামনে বিরাট

এই ম্যাচে ৩টি ছক্কা হাঁকালে কোহলি আজ আইপিএল কেরিয়ারে ২০০ ছক্কার মালিক হবেন। শারজায় ছোট মাঠে কোহলি শো দেখার জন্য ভক্ত মুখিয়ে। ফ্যানেদের কোহলি মন ভরাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

একই ম্যাচে ৫০০ -র দোরগোড়ায়

একই ম্যাচে ৫০০ -র দোরগোড়ায়

প্রসঙ্গত কিংস ইলেভেন পাঞ্জাবের বিরদ্ধে কোহলি এদিন ৬টি চার হাঁকালে আইপিএল টুর্নামেন্টে ৫০০টি চার হাঁকাবেন। শারজা ম্যাচের আগে আইপিএল কেরিয়ারে কোহলির ৪৯৪টি চার ও ১৯৭টি ছক্কা রয়েছে।

আইপিএল ২০২০-তে শেষ চার ম্যাচে ছন্দে বিরাট

আইপিএল ২০২০-তে শেষ চার ম্যাচে ছন্দে বিরাট

আইপিএল ২০২০তে শুরুতে রান না পেলে শেষ চার ম্যাচে ছন্দে বিরাট। ১৩ তম আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২৫৬ রান হাঁকিয়েছেন কোহলি। আইপিএলে শেষ চাঁর ইনিংসে আরসিবি অধিনায়ক ৩ বার অপরাজিত রয়েছে। শেষ চার ইনিংসে কোহলির ব্যাটে ৭২*, ৪৩, ৯০*, ৩৩* রান এসেছে। সব মিলিয়ে আইপিএলে ১৮৪ ম্যাচ খেলে বিরাট ৫৬৬৮ রান হাঁকিয়েছেন। আইপিএলের ইতিহাসে বিরাট ৫টি সেঞ্চুরি ও ৩৮ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+