আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, ম্যাচের পিচ রিপোর্ট ও আবহাওয়া

আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, ম্যাচের পিচ রিপোর্ট ও আবহাওয়া কেমন হবে?

আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক ম্যাচ পিচ রিপোর্ট। আজ দুবাইতে কেমন থাকবে আবহাওয়া, তাও দেখে নেওয়া যাক।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, ইসুরু উড়ানা।

সুস্থ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস। আজকের ম্যাচে তাঁকে ইসুরু উড়ানা কিংবা অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলাতে পারে আরসিবি।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, হর্শল প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নোরকিয়া, অমিত মিশ্র।

কেকেআরের বিরুদ্ধে হাতে চোট পাওয়া অমিত মিশ্র আজকের ম্যাচে নাও খেলতে পারেন। পরিবর্তে অক্ষর প্যাটেলকে খেলাতে পারেন দিল্লি ক্যাপিটালস।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

পিচ মন্থর হবে বলে জানিয়েছেন কিউরেটর। অর্থাৎ ব্যাটসম্য়ানরা সমস্যায় পড়তে পারেন। দুই দলের স্পিনাররা এই পিচ থেকে সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

আবাহওয়া পূর্বাভাস

আবাহওয়া পূর্বাভাস

আজও দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৪০ ডিগ্রি তাপমাত্রা এবং শুষ্কতা ক্রিকেটারদের সমস্যা বাড়াতে পারে। সেই মতো প্রস্তুতি নিচ্ছে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+