আইপিএল ২০২০: আরসিবি বনাম দিল্লি,কোহলির কপালে চিন্তার ভাঁজ ফেলেও হাফসেঞ্চুরি হাতছাড়া পৃথ্বীর

আইপিএল ২০২০: আরসিবি বনাম দিল্লি,কোহলির কপালে চিন্তার ভাঁজ ফেলেও হাফসেঞ্চুরি হাতছাড়া পৃথ্বীর

আইপিএল ২০২০তে এদিন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ঘাম ছুটিয়ে দিলেও হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ। ভারতীয় ক্রিকেটে কোহলি যদি সচিনের প্রকৃত উত্তরসূরি হয়ে থাকেন, পৃথ্বীতে ভবিষ্যতের সচিন তেন্ডুলকর ধরা হয়। সেই পৃথ্বীকে এদিন সিনিয়র বিরাট কোহলিকে চাপে ফেলে দিতে দেখা গেল। কিন্তু শেষ পর্য়ন্ত হাফ সেঞ্চুরির আগে থামলেন ডানহাতি ওপেনার।

কোহলির কপালে চিন্তার ভাঁজ ফেলেও হাফসেঞ্চুরি হাতছাড়া পৃথ্বী

আসলে টস জিতে বিরাট কোহলি দিল্লিকে ব্যাটিংয়ে পাঠানোর পর দুরন্ত খেলেছেন পৃথ্বী শ। পৃথ্বী-ধাওয়ানের জুটি ৪.৫ ওভারে মধ্য়েই স্কোরবোর্ডে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হাঁকিয়ে ফেলে। অভিজ্ঞ চাহাল থেকে শ্রীলঙ্কার উদানার বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ঢঙে ব্যাটিং করে চার-ছক্কা হাঁকিয়ে দলকে বড় রানের দিতে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিলেন পৃথ্বী শ।

পৃথ্বীর ব্যাটিং দেখে বারেবারেই কোহলিকে বোলিং ও ফিল্ডিংয়ে পরিকল্পনা পরিবর্তন করতে দেখা যায়। যদিও তাতে কোনও ফল হয়নি। পাওয়ার প্লেতে ৬ ওভারে পৃথ্বী-ধাওয়ান জুটি ৬৩ রান যোগ করে। পাওয়ার প্লের এমন ব্যাটিংয়ে ২২ বলে ৪২ রানে পৌঁছে যান পৃথ্বী। দুবাইয়ে এদিন চাহালের প্রথম ওভারে দিল্লি ১৮ রান তোলে।

এরপর ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের জন্যে সিরাজের বোলিং খেলতে গিয়ে শর্ট ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ডিভিলিয়ার্সের হাতে জমা পড়েন পৃথ্বী। ২৩ বলে ৪২ রান করে এদিন সাজঘরে ফিরলেন শ। আরসিবির বিরুদ্ধে পাঁচটি চার ও ২টি ছক্কা হাঁকান দিল্লির ওপেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+