আইপিএল ২০২০: দুবাইয়ে আরসিবি বনাম দিল্লি মহারণ, টস জিতে শ্রেয়সদের ব্যাটিংয়ে আমন্ত্রণ বিরাটের
আইপিএল ২০২০: দুবাইয়ে আরসিবি বনাম দিল্লি মহারণ, টস জিতে শ্রেয়সদের ব্যাটিংয়ে আমন্ত্রণ বিরাটের
আইপিএল ২০২০ অভিযানে দুবাইয়ে আরসিবি বনাম দিল্লি মহারণ। আইপিএল ১৩ তে এই প্রথমবার মুখোমুখি বিরাট কোহলিও শ্রেয়স আইয়ার। দুই দলই তাঁদের শেষ ম্যাচ জিতেছে। টস জিতে এদিন ফিল্ডিং নিলেন বিরাট কোহলি। অর্থাৎ শুরুতে ব্যাটিং করছে দিল্লি ক্যাপিটালস। রান তাড়া করবে বিরাট কোহলির আরসিবি।

দুই দলের এদিন একাধিক পরিবর্তন রয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই সেরা ক্রিকেটার মার্কাস স্টোয়নিস ও অ্যাডাম জাম্পার বন্ধুত্ব ক্রিকেট জগতে আলোচনার কেন্দ্রে থাকে। এদিন আইপিএলে দুই ক্রিকেটারকে একে অন্যের বিরুদ্ধে খেলতে দেখার সুযোগ ছিল।
কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। শনিবার দুপুরের রাজস্থান ম্যাচ খেলার পর ডিহাইড্রেড হয়ে অসুস্থ হয়ে পড়ায় আরসিবির হয়ে অ্যাডাম জাম্পাকে বাইরে বসতে হচ্ছে। তাঁর পরিবর্তে এদিন আরসিবির দলে এলেন মইন আলি। আইপিএল ২০২০তে এটাই আলির প্রথম ম্যাচ।
একনজরে আরসিবি দল
দেবদূত পড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
একনজরে দিল্লি ক্যাপিটালস দল
অন্যদিকে আঙুলের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অমিত মিশ্র। এদিন তাঁকে ছাড়া মাঠে নামল দিল্লি।
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া,অক্ষর প্যাটেল, হর্ষ প্যাটেল












Click it and Unblock the Notifications