আইপিএল ২০২০ : ২৭ দিন পর এগিয়ে এবং পিছিয়ে কোন দল? কমলা ও বেগুনি টুপির দাবিদার কারা

আইপিএল ২০২০ : ২৭ দিন পর এগিয়ে এবং পিছিয়ে কোন দল? কমলা ও বেগুনি টুপির দাবিদার কারা

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাতে লিগ টেবিলে খুব বেশি হেরফের না ঘটলেও কেএল রাহুল শিবির যে টুর্নামেন্টের প্লে-অফ খেলার জন্য আশা জিইয়ে রাখল, তা অবধারিত। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে আইপিএল ২০২০ পার করে ফেলেছে ২৭ দিন। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে।

পয়েন্ট তালিকার প্রথম চার দল

পয়েন্ট তালিকার প্রথম চার দল

২৬ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে শ্রেয়স আইয়ারের দল। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে আট ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।

পয়েন্ট তালিকার শেষ চার দল

পয়েন্ট তালিকার শেষ চার দল

৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন রোহিত শর্মারা। আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েও আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কেএল রাহুল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৪৪৮ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল সমপরিমাণ ম্যাচ খেলে ৩৮২ রান করেছেন।

বেগুনি টুপির লড়াই

বেগুনি টুপির লড়াই

আট ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জোফ্রা আর্চার ও মহম্মদ শামি ৮ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+